ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

তেহারিতে ইটের টুকরা, চুয়েট হল ক্যানটিনে তালা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম
তেহারিতে পাওয়া ইটের টুকরা : ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলের ক্যানটিনে পরিবেশিত তেহারিতে ইটের টুকরা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে শিক্ষার্থীরা ক্যানটিনে তালা ঝুলিয়ে দেন এবং নিরাপদ ও মানসম্মত খাবারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ক্যানটিন বন্ধ রাখার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, আবাসিক শিক্ষার্থীদের খাবারের প্রধান নির্ভরতা হলের ক্যানটিন। তবে দীর্ঘদিন ধরে ক্যানটিনের খাবারের মান নিয়ে অভিযোগ রয়েছে। গত রাতে তেহারি খাওয়ার সময় এক শিক্ষার্থী খাবারের মধ্যে ইটের টুকরা পান বলে অভিযোগ করেন। এর আগে খাবারে পোকামাকড় ও বস্তার সুতা পাওয়ার ঘটনাও ঘটেছে। অনেক সময় চিকেন ফ্রাইয়ের ভেতরের অংশ কাঁচা থাকে। নষ্ট আটা দিয়ে পরোটা তৈরি করা হয়। অবিক্রীত পরোটা, শিঙাড়া ও পেঁয়াজু সংরক্ষণের পর পরদিন গরম করে বিক্রি করা হয়। এ ছাড়া রান্নাঘর ও চা তৈরির স্থানেও স্বাস্থ্যকর পরিবেশ নেই বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন

আমরা প্রতিদিনের খাবারের জন্য ক্যানটিনের ওপর নির্ভরশীল। কিন্তু খাবারের মধ্যে ইটের টুকরা পাওয়া খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করেন শহীদ আবু সাঈদ হলের শিক্ষার্থী তুসার আহমেদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা ক্যানটিনে তালা ঝুলিয়ে দিয়েছি। মানসম্মত ও নিরাপদ খাবারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে।

ক্যানটিনের খাবারের মান ও মূল্য নিয়ে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করা, হল প্রশাসন বা ছাত্রকল্যাণ অধিদপ্তর অনুমোদিত মূল্যতালিকা প্রকাশ ও বাস্তবায়ন, রান্নাঘর ও চা তৈরির স্থান সংস্কার, খাবারের মান ও মূল্য নিয়মিত তদারকি এবং শিক্ষার্থী প্রতিনিধি, হল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন।

হল ক্যানটিনের ইজারাদার মো. শাহীন বলেন, বেশ কিছুদিন ধরে গ্যাসের সমস্যা হচ্ছে। তাই লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। আবার রান্নার জায়গায় বৃষ্টির পানিও আসে। জায়গাটিও খুবই সংকীর্ণ। এ অবস্থার কারণে হয়তো কারও অসাবধানতায় এমনটি ঘটেছে।

এ বিষয়ে বলেন, ক্যানটিন বন্ধ থাকাবস্থায় সরেজমিনে বিষয়টি দেখব জানান শহীদ আবু সাঈদ হলের প্রভোস্ট অধ্যাপক মো. আজাদ হোসাইন। তিনি বলেন, ক্যান্টিনের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। সমস্যা কেন হচ্ছে, তা জিজ্ঞাসা করব। খাবারের মান নিয়ে কোনো আপস করা যাবে না। তারা মান নিশ্চিত করতে পারলে ক্যানটিন চালু করবেন। আপাতত এটাই সিদ্ধান্ত হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান 
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান 
‘দিনাজপুরের মানুষ নিজেদের বঞ্চিত ভাবার সুযোগ নেই’
দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সরকারদলীয় হুইপ মো: আখতারুজ্জামান মিয়া বলেছেন, দিনাজপুরের মানুষ নিজেদের বঞ্চিত ভাবার সুযোগ নেই। আপনারা নিজেদেরকে কোথায় নিয়ে যেতে চান সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। 
‘দিনাজপুরের মানুষ নিজেদের বঞ্চিত ভাবার সুযোগ নেই’
জবি উপাচার্যের পিএসের দাপটে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের ব্যক্তিগত সচিবের (পিএস) বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অসহযোগিতা এবং রূঢ় আচরণের একাধিক অভিযোগ উঠেছে।
জবি উপাচার্যের পিএসের দাপটে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
বাংলাদেশের সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির (Blue Economy) উন্নয়নে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (BMU) শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়তে ববিতে ‘সেইফগার্ডিং’ কার্যক্রম
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের সূচনা হয়।
বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়তে ববিতে ‘সেইফগার্ডিং’ কার্যক্রম