ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি, হল দখলও করেনি: মিল্লাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
মো. মিল্লাদ হোসেন : ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোথাও কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি বলে দাবি করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন।

তিনি বলেন, প্রশাসন বা শিক্ষক-শিক্ষিকাদের হেনস্তার মতো কোনো কর্মকাণ্ডেও জড়িত হয়নি ছাত্রদল।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা সুলতানা।

আরও পড়ুন

এ সময় মিল্লাদ হোসেন বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোথাও কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি। হল দখল, প্রশাসনকে হেনস্তা, শিক্ষক-শিক্ষিকাদের হেনস্তা কিংবা কোনো অপকর্মের সঙ্গে আমরা জড়িত নই।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান যেমন শিক্ষার্থীদের আন্দোলন ছিল, তেমনি শিক্ষক-শিক্ষিকাদেরও এতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আন্দোলনের সময় শিক্ষকদের অভিভাবকসুলভ ভূমিকা, দোয়া ও সাহস শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে বক্তব্য দেওয়া বিভিন্ন ছাত্রনেতাও উল্লেখ করেছেন যে, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীরা এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে অতীতে বিভিন্ন সন্ত্রাসী ছাত্রসংগঠনের নামে সংঘটিত সহিংস কর্মকাণ্ডের পুনরাবৃত্তি আর হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ এবং ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আক্তারুজ্জামান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান 
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান 
‘দিনাজপুরের মানুষ নিজেদের বঞ্চিত ভাবার সুযোগ নেই’
দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সরকারদলীয় হুইপ মো: আখতারুজ্জামান মিয়া বলেছেন, দিনাজপুরের মানুষ নিজেদের বঞ্চিত ভাবার সুযোগ নেই। আপনারা নিজেদেরকে কোথায় নিয়ে যেতে চান সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। 
‘দিনাজপুরের মানুষ নিজেদের বঞ্চিত ভাবার সুযোগ নেই’
জবি উপাচার্যের পিএসের দাপটে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের ব্যক্তিগত সচিবের (পিএস) বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অসহযোগিতা এবং রূঢ় আচরণের একাধিক অভিযোগ উঠেছে।
জবি উপাচার্যের পিএসের দাপটে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
বাংলাদেশের সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির (Blue Economy) উন্নয়নে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (BMU) শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়তে ববিতে ‘সেইফগার্ডিং’ কার্যক্রম
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের সূচনা হয়।
বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়তে ববিতে ‘সেইফগার্ডিং’ কার্যক্রম
আরও পড়ুন
কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের
জবির বাসে র‍্যাগিং ও সিট দখল ঠেকাতে প্রশাসনের কঠোর নির্দেশনা
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের ‘পরিচ্ছন্নতা’ অভিযান
গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী