ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির চার শিক্ষার্থী

বাকৃবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি : আরটিভি

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০৮ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। একই সাথে একাডেমিক ফলাফলের ভিত্তিতে চারজনকে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।‎

মাৎস্যবিজ্ঞান অনুষদের মেধাতালিকায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাদেরকে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো. গোলাম সাকলায়েন আনাস, উম্মে হাবিবা ফারিয়া, আমাতুল কিবরিয়া তামান্না এবং তায়েবা তাবাসসুম তিশা।

‎মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষক ও পরিকল্পনা শাখার পরিচালক ড. মো. আমিরুল ইসলাম এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুক-উল ইসলাম।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টার্নশিপ ব্যবস্থাপনা সেলের সমন্বয়ক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আল ইমরান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, আজ যেসব শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছে এবং ডিনস মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে তাদের অভিনন্দন জানাই। ক্লাসে তত্ত্বীয় শিক্ষার বাইরে হাতে কলমে শেখার সুবর্ণ সুযোগ এই ইন্টার্নশিপ। এই প্রোগ্রামে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মৎস্য খাতে শেখার অসংখ্য সুযোগ ও ক্ষেত্র বাংলাদেশে আছে। ইন্টার্নশিপে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে উচ্তর শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একের পর এক চুরি বুটেক্সে, বাদ যায়নি পানির ট্যাপও
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চুরির ঘটনা বেড়েই চলেছে। বুটেক্স ক্যাম্পাসের মাঠ সংলগ্ন রাস্তা, ডে-কেয়ার সেন্টার ও অ্যাকাডেমিক ভবন থেকে চুরি হয়েছে একাধিক মুঠোফোন, মানিব্যাগ ও বেসিনের পানির নল।
একের পর এক চুরি বুটেক্সে, বাদ যায়নি পানির ট্যাপও
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব রাবি শাখা ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন।
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত জানান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন চিকিৎসক পরিষদ নির্বাচনে পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা।
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ
ইউজিসির গবেষণা নীতিমালাকে কোটা আখ্যা দিয়ে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা অর্থায়ন পরিচালনার সাধারণ নির্দেশিকা, ২০২৬’-কে কোটা আখ্যা দিয়ে এই বৈষম্যমূলক বিধান প্রত্যাহার এবং গবেষণায় শিক্ষকদের সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকরা। 
ইউজিসির গবেষণা নীতিমালাকে কোটা আখ্যা দিয়ে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন