ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মানকে বেশি গুরুত্ব দিতে চাই: ইবি ভিসি

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেছেন, আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা নয়; বরং অল্পসংখ্যক শিক্ষার্থীকেও যথাযথভাবে প্রশিক্ষিত করে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমি সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মানকে বেশি গুরুত্ব দিতে চাই।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে আয়োজিত ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। একজন শিক্ষক যদি কেবল বেতন-ভাতাকে পেশাগত জীবনের প্রধান বিবেচনা করেন, তাহলে তার মাধ্যমে দক্ষ, নৈতিক ও কর্মমুখী নাগরিক গড়ে তোলা কঠিন। পৃথিবীর বহু মনীষী ও জ্ঞানী মানুষ কোনো বস্তুগত স্বার্থের বিনিময়ে নয়, বরং সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের অবদান রেখে গেছেন। তাদের সেই নিঃস্বার্থ অবদানের ধারাবাহিকতাতেই আজকের সভ্য সমাজ গড়ে উঠেছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাক্রম, একাডেমিক কার্যক্রম, শিক্ষা পরিবেশ ও ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (IIER) ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের মাধ্যমে শিক্ষকতা ও শিক্ষা-সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রোগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের একাডেমিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, অংশ নিয়েছেন ১৪ দেশের বিশ্বসেরা গবেষক
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের গবেষক ও প্রতিনিধিদের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’ (5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things)। 
যবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, অংশ নিয়েছেন ১৪ দেশের বিশ্বসেরা গবেষক
মাভাবিপ্রবি চীনা প্রতিনিধিদের পরিদর্শন, প্রযুক্তি ও গবেষণায় নতুন প্রস্তাব
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চীনের দূতাবাসের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে। সফরে তারা মাওলানা ভাসানীর মাজার ও ভাসানী জাদুঘরে সংরক্ষিত মাও সেতুংয়ের উপহার দেওয়া ঐতিহাসিক ট্রাক্টর পরিদর্শন করেন।পাশাপাশি  শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মাভাবিপ্রবির সাথে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।
মাভাবিপ্রবি চীনা প্রতিনিধিদের পরিদর্শন, প্রযুক্তি ও গবেষণায় নতুন প্রস্তাব
জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সময় ইন্টারনেট সুবিধা দিতে ছয়টি বাসে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন
শিক্ষার্থীদের নয়, ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করতে বলেছি: জবি উপাচার্য
'ছাত্রদলের রাকিবকে অনুসরণ করুন’—জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। 
শিক্ষার্থীদের নয়, ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করতে বলেছি: জবি উপাচার্য
গণঅভ্যুত্থানের প্রতীক ‘শহীদ বীর আবু সাঈদ’: রাশেদ খান
গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ বীর আবু সাঈদ। এমন একজন সন্তানকে জন্ম দিয়ে রংপুরবাসী গর্বিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, আমি রংপুরে এসেছি এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। যে স্থানে দাঁড়িয়ে আবু সাঈদ দুই হাত উঁচু করে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। যা সারা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। গণঅভ্যুত্থানের বীজ এই রংপুর থেকেই বপন করেছিলেন বীর শহীদ আবু সাঈদ।’ তিনি বলেন, আবু সাঈদ আমাদের শিখিয়ে গেছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার সাহস জুগিয়েছিল। আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, রংপুরবাসী ও স্থানীয় প্রশাসনকে আবু সাঈদের পরিবারের পাশে থাকতে হবে। এই বাংলাদেশ যতদিন থাকবে, আবু সাঈদের নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বেরোবির শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তাদের নেতৃত্বে এই রংপুর থেকে আবু সাঈদের নেতৃত্বে ফ্যাসিবাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এবং সেই লড়াই ৫ আগস্ট শেষ হয়। যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি মরতে জানে, সেই জাতিকে কেউ হারাতে পারে না।’ এ সময় আবু সাঈদের আন্দোলনের সময়কার ফুটেজ ধারণ ও প্রকাশ করায় সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, সবশেষে আমি প্রিয় সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। যারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে সেই ফুটেজ সংগ্রহ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন। এই একটি দৃশ্য বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম ভূমিকা রেখেছিল। ‎ আরটিভি/এসআর
গণঅভ্যুত্থানের প্রতীক ‘শহীদ বীর আবু সাঈদ’: রাশেদ খান
আরও পড়ুন
আন্তর্জাতিক অণুজীব দিবসে ইবি শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি
ইবির ৫ম সমাবর্তন বাস্তবায়নে স্টিয়ারিং কমিটি গঠন
ইবিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি তলানিতে, কর্তৃপক্ষের ‘অ্যাকশন প্ল্যান’
ইবিতে চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ