ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আইইউসানসের শুভেচ্ছা

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
আইইউসানসের নেতৃবৃন্দ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবু জাফর খানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন । ছবি : আরটিভি

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এন.এস. (আইইউসানস)-এর উপদেষ্টা অধ্যাপক ড. এম. আবু জাফর খানকে শনিবার (১৯ সেপ্টেম্বর) ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন আইইউসানসের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক খাইরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।

শুভেচ্ছা বিনিময়কালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবু জাফর খান আইইউসানসের উত্তরোত্তর সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি সংগঠনের সদস্যদের শিক্ষা, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আইইউসানসের সভাপতি আসাদুল্লাহ আল গালিব বলেন, অধ্যাপক ড. এম. আবু জাফর খান স্যার ঝালকাঠি এন. এস. কামিল মাদরাসার একজন কৃতী শিক্ষার্থী হিসেবে নিজ মেধা, প্রজ্ঞা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে আজ দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন। তার এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ও কর্মময় পথ অনুসরণ করে আমরাও দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিবেদিত করতে চাই।

আইইউসানসের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবু জাফর খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তার নেতৃত্বে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে ছয়টি পদক অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় শিক্ষার্থী। এর মধ্যে দুটি সোনা, একটি রৌপ্য ও তিনটি তাম্রপদক । 
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিক সংগঠন রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা। 
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
যবিপ্রবি ফিল্ম সোসাইটির নেতৃত্বে সামিউল-শ্রেয়া
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলচ্চিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফিল্ম সোসাইটি’র ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
যবিপ্রবি ফিল্ম সোসাইটির নেতৃত্বে সামিউল-শ্রেয়া
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাদকদ্রব্যসহ (গাঁজা) আটক তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ডসহ বহিষ্কার করা হয়েছে। গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
আরও পড়ুন
চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবির মধ্যেই ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে: ডিআইইউ উপাচার্য
হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের