ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি ছাদিক, সাধারণ সম্পাদক সাবিরুজ্জামান

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কার্যকরী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ছাদিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাবিরুজ্জামান (সুজা) । ছবি : আরটিভি

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ছাদিক সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. সাবিরুজ্জামান (সুজা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব লাউঞ্জে নবনির্বাচিত কার্যকরী কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর করা হয়।

কমিটিতে সহসভাপতি-১ হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম-২, সহসভাপতি-২ হিসেবে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসান (মুকুল) এবং কোষাধ্যক্ষ হিসেবে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের ড. মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স), প্রচার সম্পাদক হিসেবে ফিশারিজ বিভাগের ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের ড. মো. আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. ফজলুল হক (ফজলু), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মো. মতিয়ার রহমান, প্রাণিবিদ্যা বিভাগের ড. মো. গোলাম মোর্তুজা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মো. তোফাজ্জল হোসেন, মার্কেটিং বিভাগের ড. এ. কে. এম. গোলাম রব্বানী মণ্ডল, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ড. রিজওয়ানা ইসলাম সাম্মী, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের ড. এস. এম. সাহিনুল ইসলাম, দর্শন বিভাগের ড. মো. আরিফুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. ফারজানা আশরাফী নীলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. হারুন-অর-রশীদ, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ড. মো. সাইফুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান, ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. আসাদুল হক, ফার্মেসি বিভাগের ড. মো. আব্দুল আলীম আল-বারী এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ড. মো. শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ফোরামের সদস্যরা আলোচনায় অংশ নেন এবং নবনির্বাচিত কার্যকরী কমিটির সফলতা কামনা করেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
শীতলপাটি থেকে স্যান্ডেল, ঐতিহ্যকে নতুন করে বুনছেন রাবির ৪ শিক্ষার্থী