ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম
মুহাম্মদ ইপিয়ার হোসেন ও হাবিবুর রহমান। সৌজন্য ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ভাসানী পরিষদের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে মুহাম্মদ ইপিয়ার হোসেনকে আহ্বায়ক এবং হাবিবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব ও সদস্য সচিব আজাদ খান ভাসানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাভাবিপ্রবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. মিজানুর রহমান মাসুম ও মোহাম্মদ ইলিয়াস কামালকে। যুগ্ম সদস্য সচিব হয়েছেন আবদুল আলীম সরকার ও মো. লুৎফর রহমান।

সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান, মো. ইসমাইল হোসাইন, কাজী শহীদুল ইসলাম, দেওয়ান মো. কামাল উদ্দীন, এস. এম. সেলিম মিয়া, মোহাম্মদ মেহের আলী, খন্দকার হাবিল উদ্দিন, আরিফুল ইসলাম, মো. কামরুজ্জামান বাবু, রাশেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ হারুন-অর-রশিদ জুয়েল, মোহাম্মদ সানোয়ার হোসেন, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ আইয়ুব আলী, মো. মফিজুল মন্ডল, মো. ফখরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. রিপন তালুকদার, কামরুজ্জামান, মো. মোশারফ হোসেন রিন্টু, মো. আমিনুর ইসলাম, মো. আজিজুল হাকিম, মো. মামুন কবির খান, মো. বারিক আহম্মেদ, আহাম্মদ আলী ও মো. লাবু মিয়া।

নবগঠিত কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইপিয়ার হোসেন বলেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকেই তার আদর্শ বুকে নিয়ে দেশের ও মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই।

সদস্য সচিব হাবিবুর রহমান বলেন, মাওলানা ভাসানীর আদর্শ ও দর্শনকে ধারণ করে ভাসানী পরিষদকে বিশ্ববিদ্যালয়ে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের কল্যাণের পাশাপাশি দেশের মানুষের অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে।

নেতারা বলেন, মাওলানা ভাসানীর আদর্শ ও জনকল্যাণের চেতনাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করবে নবগঠিত কমিটি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) মূল ফটকের সামনে গাড়ির ধাক্কায় মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবারের যাকাত ও কল্যাণ তহবিলের উদ্যোগে ৫৬ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। নবমবারের মতো আয়োজিত এ বৃত্তি কার্যক্রমে বিভিন্ন বিভাগের নানা ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য নির্বাচিত করা হয়।
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রায় ২৪ ঘণ্টা ধরে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে তিনি ভবনটির ভেতরে অবস্থান করছেন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
একটা সময় প্রিয়জনের সঙ্গে মানুষের দূরবর্তী যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের অপেক্ষায় থাকা, খামের ভাঁজে লুকিয়ে থাকত প্রিয় মানুষের হাতের লেখা অজানা অনেক কথা।
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষাগুলো ঐ শিক্ষার্থীদের জন্য বাতিল করা হয়েছে।
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
আরও পড়ুন
শিগগিরই ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের নেতৃত্বে নাবিল-আমিনুল
আসছে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তের আলোচনায় তিন নাম