ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকে চাকরি পেলেন ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী জাহিদ

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
মো. জাহিদ হাসান। ছবি: আরটিভি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে বাদ পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. জাহিদ হাসান শেষ পর্যন্ত চাকরি পেয়েছেন। নতুন করে প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম এসেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইটে নিজের নিয়োগের বিষয়টি দেখতে পান জাহিদ। এর আগে নিয়োগ থেকে বাদ পড়ার পর তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা ভেঙে পড়েছিলেন।

জাহিদ হাসান বলেন, পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইট চেক করে যখন দেখলাম আমার নিয়োগ হয়েছে, তখন খুব ভালো লেগেছিল। আমি আসলে খুবই খুশি হয়েছি। আমার পরিবারের সবাইও অনেক খুশি হয়েছেন। বিশেষ করে আম্মা ও বাবা খুব আনন্দিত হয়েছেন। বাদ পড়ার পর আমার আম্মা কষ্টে কান্না করেছিলেন। আর নিয়োগ পাওয়ার পর তিনি আনন্দে কান্না করছেন।

তিনি বলেন, যখন বাদ পড়েছিলাম, তখন এলাকার সবাই বলেছিলেন, তোর মতো ছেলে কীভাবে বাদ পড়ে? এখন নিয়োগ পাওয়ায় এলাকাবাসীও অনেক খুশি।

জাহিদ বলেন, আমার বিপদের সময় সংবাদমাধ্যম যে এত বড় ভূমিকা রেখেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুরুতে প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। এরপর ঢাকা ডায়েরিসহ আরও কয়েকটি গণমাধ্যমে বিষয়টি উঠে আসে। গণমাধ্যমে এই খবরগুলো প্রকাশিত না হলে হয়তো আমি নিয়োগটি পেতাম না। এ জন্য সংবাদমাধ্যমগুলোর প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়। সেখানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৮৩ জনের মধ্যে মেধাক্রমে ৫৪তম ছিলেন জাহিদ। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন কোটায়ও আবেদন করেছিলেন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন জাহিদ।

তবে পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশন শেষে প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম না থাকায় তিনি বাদ পড়েন। নিজের বা পরিবারের কারও মামলা কিংবা রাজনৈতিক পদ-পদবি না থাকার কথা জানিয়ে ভেরিফিকেশনে বাদ পড়ার কারণ জানতে চেয়েছিলেন তিনি।

জাহিদ হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে সিট বরাদ্দ নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। প্রায় ছয় মাস ধরে সিট বরাদ্দের প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় আবাসন সংকটে পড়েছেন অনেক শিক্ষার্থী।
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
পূজার ছুটিতে ইবি কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্ণার খোলা রাখার দাবি
আসন্ন দুর্গাপূজার ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের ‘জব কর্ণার’ খোলা রাখার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা।
পূজার ছুটিতে ইবি কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্ণার খোলা রাখার দাবি
তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত রাবি শিক্ষার্থী নূরনবী
তিনটি অ্যান্টিভেনম দেওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাপের ছোবলে আহত হওয়া শিক্ষার্থী নূরনবী ইসলাম আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক শামীম আহমেদ।
তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত রাবি শিক্ষার্থী নূরনবী
বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও ক্যাম্পাসের প্রধান প্রবেশপথে এখনও রয়ে গেছে পুরোনো অবকাঠামোর ছাপ।
বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার
ঔষধি উদ্ভিদ থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে সফলতা
ঔষধি উদ্ভিদ প্ল্যানটেইন ব্যবহার করে নিরাপদ ও পুষ্টিগুণসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
ঔষধি উদ্ভিদ থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে সফলতা
আরও পড়ুন
তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত রাবি শিক্ষার্থী নূরনবী
সাপের ছোবলে আইসিইউতে রাবি শিক্ষার্থী
রাবি কেন্দ্রীয় লাইব্রেরিতে বসছে লিফট, থাকছে ‘ডিজেবল কর্ণার’
শিক্ষক নিয়োগ নীতিমালায় বড় পরিবর্তন আনলো রাবি