ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত রাবি শিক্ষার্থী নূরনবী

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি: আরটিভি

তিনটি অ্যান্টিভেনম দেওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাপের ছোবলে আহত হওয়া শিক্ষার্থী নূরনবী ইসলাম আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক শামীম আহমেদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ থেকে সর্পদংশন ইউনিটে (৫৮) স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ বলেন, ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থার যেন অবনতি না হয়, সে জন্য রোববার (২৭ সেপ্টেম্বর) তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তাকে তিনটি অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তিনি এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। আগামীকাল (২৯ সেপ্টেম্বর) তাকে ছাড়পত্র দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আজ (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই শিক্ষার্থীকে আইসিইউ থেকে সর্পদংশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে ব্যথা আছে। আরও সুস্থ হওয়ার জন্য আজকেও হাসপাতালে রাখার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ১৩৮ নম্বর কক্ষে ঘুমন্ত অবস্থায় নূরনবী ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপর ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট লম্বা একটি পাতি কালাচ সাপ উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের সাপ উদ্ধারকারী সংস্থা সোয়ান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে কমন ক্রেইট বা পাতি কালাচ সাপে দংশনের বিষয়টি নিশ্চিত করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে সিট বরাদ্দ নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। প্রায় ছয় মাস ধরে সিট বরাদ্দের প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় আবাসন সংকটে পড়েছেন অনেক শিক্ষার্থী।
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
পূজার ছুটিতে ইবি কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্ণার খোলা রাখার দাবি
আসন্ন দুর্গাপূজার ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের ‘জব কর্ণার’ খোলা রাখার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা।
পূজার ছুটিতে ইবি কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্ণার খোলা রাখার দাবি
বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও ক্যাম্পাসের প্রধান প্রবেশপথে এখনও রয়ে গেছে পুরোনো অবকাঠামোর ছাপ।
বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার
ঔষধি উদ্ভিদ থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে সফলতা
ঔষধি উদ্ভিদ প্ল্যানটেইন ব্যবহার করে নিরাপদ ও পুষ্টিগুণসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
ঔষধি উদ্ভিদ থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে সফলতা
প্রাথমিকে চাকরি পেলেন ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী জাহিদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে বাদ পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. জাহিদ হাসান শেষ পর্যন্ত চাকরি পেয়েছেন।
প্রাথমিকে চাকরি পেলেন ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী জাহিদ
আরও পড়ুন
প্রাথমিকে চাকরি পেলেন ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী জাহিদ
সাপের ছোবলে আইসিইউতে রাবি শিক্ষার্থী
ঘুমের মধ্যেই রাবি শিক্ষার্থীকে সাপের ছোবল, অতঃপর... 
রাবি কেন্দ্রীয় লাইব্রেরিতে বসছে লিফট, থাকছে ‘ডিজেবল কর্ণার’