ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

উপাচার্যের ৫৬ দিন স্মরণে চুয়েটে ‘মুখোশ মিছিল’

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি : আরটিভি

বন্ধ শ্রেণিকক্ষ, শূন্য বারান্দা, কাঁধে ব্যাগ নিয়ে শিক্ষার্থীদের সেই চেনা আনাগোনা নেই—চুয়েট ক্যাম্পাসজুড়ে যেন নেমে এসেছে স্থবিরতা। তবে এই নীরবতার মাঝেও থেমে নেই একটি দাবির আন্দোলন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সেই আন্দোলনেই মঙ্গলবার ক্যাম্পাসে দেখা গেল ভিন্ন এক দৃশ্য—মুখে মুখোশ, হাতে শিক্ষার্থী পরিচয়পত্র; ‘সায়েম স্যারকে ভিসি চাই’ দাবিতে মুখোশ মিছিলে রাজপথে নামলেন চুয়েট শিক্ষার্থীরা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের ৫৬ দিন স্মরণে ‘মুখোশ মিছিল’ নামে ভিন্নধর্মী এ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অষ্টম দিনের কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যাপক সায়েমের ছবি-সম্বলিত মুখোশ পরে অংশ নেন। পাশাপাশি নিজেদের শিক্ষার্থী পরিচয়পত্র উঁচিয়ে ধরে মিছিলে অংশগ্রহণের বিষয়টি জানান দেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র-সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বর ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মুখোশ মিছিলে অংশ নেয়া পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মৌমিতা দত্ত প্রিয়া বলেন, "আমরা সায়েম স্যারকে যে ভিসি হিসেবে পুনর্বহাল চাচ্ছি সেটার পক্ষে আজকে আমরা মুখোশ মিছিলের আয়োজন করেছি। এই মুখোশটা বার্তা দেয় যে আমাদের প্রতিটা শিক্ষার্থী, যেহেতু আমরা সবাই মনে করি যে আমরা সবাই আসলে সায়েম স্যার এবং সায়েম স্যারকে ভিসি হিসেবে পাওয়া হচ্ছে যে আমাদের অন্যতম দাবি। তো সেই দাবির পরিপ্রেক্ষিতেই আমরা হচ্ছে যে এই মুখোশটি নিয়ে আজকে মিছিল করেছি।শিক্ষার্থীরা তাদের আইডি কার্ডসহ এই মুখোশ মিছিলে অংশ নিয়ে এটা প্রমাণ করেছে যে আমাদের দাবিটা সম্পূর্ণ স্টুডেন্টদের, শিক্ষকদের এবং সকল চুয়েটিয়ানের একমাত্র দাবি।"

এছাড়াও আজ কর্মদিবস হলেও বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা।তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে সকাল ১১.০০ টা থেকে অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্মবিরতি পালন করছেন চুয়েটের শিক্ষকবৃন্দ।এর পাশাপাশি পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী কর্মবিরতিতে আছেন চুয়েটের কর্মকর্তা ও কর্মচারী সমিতিও।

বিভিন্ন মহল থেকে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের হুমকি ও ভয় ভীতি প্রদর্শনের অভিযোগে গতকাল মধ্যরাতে উত্তাল হয় চুয়েট স্বাধীনতা চত্বর এবং আয়োজিত হয় এক বিক্ষোভ মিছিল।

এ বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজুল কবির আবরার বলেন, ‘আমাদের ভিসি পুনর্বহালের এই আন্দোলনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল আমাদেরকে হুমকি-ধমকি দিচ্ছে। এই হুমকি-ধমকির প্রতিবাদেই আমরা গতকালকে বিক্ষোভ মিছিল বের করেছি, যেখানে অনেক ছাত্রের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আরেকটি মহল তারা আমাদেরকে বিভিন্ন ধরনের রাজনৈতিক ট্যাগিং দিচ্ছে। আমরা জুলাই পরবর্তী সময়ে আশা করেছিলাম যে আমাদেরকে এই ট্যাগিংয়ের শিকার হতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে যখনই আমরা কোনো যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে, ভিসি পুনর্বহালের মতো দাবি-দাওয়া নিয়ে যখন আমরা আসতেছি, আমাদেরকে বিভিন্ন ট্যাগিংয়ের শিকার হতে হচ্ছে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাভাবিপ্রবিতে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাভাবিপ্রবিতে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি
‘ইরানকে ঘিরে বড় সংঘাতের আলামত আগে থেকেই ছিলো’
ইরানকে ঘিরে সংঘাত শুরুর আগেই সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক প্রস্তুতির মধ্য দিয়ে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা।
‘ইরানকে ঘিরে বড় সংঘাতের আলামত আগে থেকেই ছিলো’
বেরোবিতে পদোন্নতি বোর্ড নিয়ে হুলস্থুল কাণ্ড
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইউজিসির নির্দেশনা অমান্য করে ১৫ জন এবং অর্নুগ্রাম বহির্ভূত ২৮৯ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়মবহির্ভূত পদোন্নতি ও আপগ্রেডেশন দেওয়ার অভিযোগের মধ্যে নতুন করে এক কর্মকর্তার পদোন্নতি বোর্ড নিয়ে প্রশ্ন উঠেছে।  পদোন্নতির জন্য পূর্বের পদে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন থাকলেও নতুন পদে যোগদানের তিন মাসের মাথায় ফের পদোন্নতির জন্য বোর্ড পেয়েছেন কর্মকর্তা ড. রোকনুজ্জামান। প্রতিবেদকের হাতে আসা বিশ্ববিদ্যালয়ের নথি সূত্রে জানা যায়, রোকনুজ্জামান ২০০৯ সালের ২২ ডিসেম্বর সেকশন অফিসার গ্রেড-১ পদে নিয়োগ পান। ২০১১ সালের ১ ফেব্রুয়ারি তিনি জুনিয়র রিসার্চ অফিসার পদে অস্থায়ী নিয়োগ পান। পরে ৩৫তম সিন্ডিকেটের সিদ্ধান্তে তার অস্থায়ী পদের মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। ২০১৪ সালের ২৩ মে অনুষ্ঠিত ৪০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ী রিসার্চ অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। এরপর পদোন্নতি পেয়ে ২০২৬ সালের জুনে সিনিয়র রিসার্চ অফিসার পদে যোগ দেন রোকনুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদোন্নতি নীতিমালা অনুযায়ী, সিনিয়র রিসার্চ অফিসার থেকে প্রিন্সিপাল রিসার্চ অফিসার পদে পদোন্নতির জন্য চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন।  তবে যোগদানের প্রায় তিন মাসের মাথায় গত ৪ আগস্ট তাকে প্রিন্সিপাল রিসার্চ অফিসার পদে পদোন্নতির জন্য ফের বোর্ড দেওয়া হয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।এছাড়া তাকে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সিন্ডিকেট সভায় নিয়ম বহির্ভূতভাবে তাকে ফের  পদোন্নতি দেওয়া হতে পারে বলেও জানান তারা। এ বিষয়ে ড. রোকনুজ্জামানের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। পদোন্নতি বোর্ডের সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, কমিটির সদস্য হিসেবে এ পর্যায়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, এই কমিটিতে আমি নেই। তাই আমি কিছু বলতে পারছি না।তবে তিনি ১৫-১৬ বছর ধরে পদোন্নতি বঞ্চিত বলে আমাকে জানানো হয়েছিল।  তবে একাধিক শিক্ষক দাবি করেছেন, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এই পদোন্নতি বোর্ডের সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ায় রোকনুজ্জামান ২০২৪ সালে একসঙ্গে দুটি পদোন্নতির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে তাঁকে একটি সিনিয়র রিসার্চ অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়।  উপাচার্যের দাবি, তিনি দেরিতে যোগদান করেছেন। তবে তাঁর পদোন্নতির এক বছর পার হয়েছে এবং দীর্ঘদিন বঞ্চিত থাকায় তাকে ফের পদোন্নতি বোর্ড দেওয়া হয়েছে। আরটিভি/এসআর
বেরোবিতে পদোন্নতি বোর্ড নিয়ে হুলস্থুল কাণ্ড
সংবিধান সংশোধন মতবিনিময় সভায় বেরোবি শিক্ষক তালিকা নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সাথে মতবিনিময়ের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন থেকে পাঠানো ১১ সদস্যের শিক্ষক প্রতিনিধি তালিকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সংবিধান সংশোধন মতবিনিময় সভায় বেরোবি শিক্ষক তালিকা নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের
ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে। 
ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার 
আরও পড়ুন
মধ্যরাতে উত্তাল চুয়েট
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা
উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, শিক্ষার্থীদের মশাল মিছিল
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা