ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে রাতভর মারামারি, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে।

এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য এবং দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন। পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তন্মধ্যে তিন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী নিজেরাই চিকিৎসক না দেখিয়ে এম্বুল্যান্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে গিয়েছেন বলে জানায় তারা।

এদিকে সংঘর্ষের সময় চুয়েটের দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন ভিডিও ধারণ করতে থাকেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলতে থাকা মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনেকে নিজেরাই জড়িয়ে পড়ে। এসময় ২০২১-২২ শিক্ষাবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী ওই সাংবাদিককে ধরে ভিডিও করার কারণ জানতে চায় এবং তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাকে মারধর শুরু করে ওই শিক্ষার্থীরা। হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব সিসিটিভি দেখে তাদের শনাক্তের করে পরিচয় প্রকাশ করা হবে বলে জানান।

সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে ছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে ভৈরব কেন নিষেধ করেছিলো এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে দিবাগত রাত ১২ টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহিদ মিনারে হওয়া ওই সভায় দুই পক্ষেরই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বলে জানা গেছে।সভার এক পর্যায়ে কথা কাটা-কাটিকে কেন্দ্র করেই প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুল সহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন।শহীদ মিনার প্রাঙ্গণে হতে থাকা সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা মারামারি হয়।

ভৈরব বর্মণ বলেন,'আমার সাথে ঝামেলা করে পাঁচজন জন। তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজীরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এরকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এপরিস্থিতিতেই মারামারি শুরু হয়।'

এ ব্যাপারে রাকিন ও আব্দুল্লাহর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায় নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নোবিপ্রবির হল ডাইনিংয়ের ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ডাইনিংয়ে অপ্রাপ্তবয়স্ক কর্মচারী মামুনকে শারীরিকভাবে নির্যাতনের  অভিযোগ উঠেছে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশিরের বিরুদ্ধে।  এ ঘটনায় শিশুটিকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ম্যানেজার। বিষয়টি জানার পর তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বৃহস্পতিবার  (২৬ নভেম্বর) শিশুটির মা স্বপ্না বেগম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।  অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে হলের ডাইনিংয়ে তাঁর সন্তানকে মারধর করেন ম্যানেজার শিশির। এতে শিশুটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। নির্যাতনের শিকার শিশুটি বলে, ডাইনিংয়ের সবাই আমাকে মারে। আমি খেতে বসেছিলাম, তখন ও আমাকে মেরেছে। সকাল সকাল উঠতে পারি না বলে আমাকে জোরে জোরে চিল্লায়। আমি শিশির মামাকে বলেছিলাম, আমার আম্মু আসতেছে। আমি আর কাজ করব না, চলে যাব। তখন উনি বলেন, ‘যা, কাজ কর।’ আমি বলেছি, ‘করব না, আমি চলে যাব।’ পরে শিশির মামা আমাকে দুই লাথি মেরেছে। শিশুটির মা স্বপ্না বেগম বলেন, আমার ছোট ছেলেটা উনার কাছে থাকে। ছেলের ভালো-মন্দ জানার জন্য ফোন দিলেও ঠিকমতো কথা বলতে পারি না। ছেলের সঙ্গেও কথা বলিয়ে দিতে চান না। ছেলের বেতনের টাকাও পুরোপুরি দেননি। বিভিন্ন সময় টাকা কেটে রাখা হয়েছে এবং বাকি টাকা দেওয়ার কথা বলে ঘুরিয়েছেন। জিনিসপত্র ভাঙার অভিযোগেও ছেলের কাছ থেকে টাকা কেটে রাখা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার ছেলে ভাত খেতে বসলেও তাকে মারধর করা হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাইনিং ম্যানেজার আনোয়ার শাহাদাত শিশির বলেন, সে সবার সঙ্গেই খারাপ ব্যবহার করে। গতকাল তাকে তেল ও ডিম আনতে এবং প্লেট তুলতে বললে সে বলে, পারব না, আপনার কাজ আপনি করেন।  তিনি বলেন, বারবার বোঝানোর পরও তার আচরণের পরিবর্তন হয়নি। বিষয়টি আমার মাইন্ডে ও ইগোতে লেগেছে। সবার সঙ্গে বেয়াদবি করা এক বিষয়, আর আমার সঙ্গে করা আরেক বিষয়। তখন রাগের মাথায় তাকে একটা-দুইটা থাপ্পড় দিয়েছি। তবে কাউকে মারার অধিকার আমার নেই। তিনি আরও বলেন, আমি তাকে নিজের ছেলের মতো দেখেছি। খাওয়া-দাওয়া, জুতা-কাপড় ও অসুস্থ হলে ওষুধের ব্যবস্থাও করেছি। এখন আমার সেই মমতার বিষয়গুলো সামনে আসছে না, শুধু গায়ে হাত তোলার বিষয়টিই সামনে আসছে।লাথিটা যদি সিরিয়াসভাবে মারতাম, তাহলে ও কি সেটা সহ্য করতে পারত? আগেও ওকে ইটভাটায় কাজে দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে সে এখানে চলে এসেছিল। তার ব্যবহারের জন্য তাকে বেশ কয়েকবার ফেরত পাঠালেও বারবার ফিরে এসেছে।  তাই আমার মনে হয়, সে  আজ অথবা কাল আবার আসবে। এ বিষয়ে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সম্পর্কে উপাচার্য স্যারও অবগত আছেন। তিনি ম্যানেজারকে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত। ম্যানেজার শিশিরকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছি। বাকি ব্যবস্থা আমি এসে নেব। আরটিভি/এসআর
নোবিপ্রবির হল ডাইনিংয়ের ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাবির ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক ও দুই শিক্ষাবর্ষের জন্য ছাত্রত্ব স্থগিত এবং এক ও দুই বিষয়ে বহিষ্কার। এর মধ্যে একজনের দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাবির ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।  শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চুয়েটের মূল ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচিতে অংশ নিতে বিকেল সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে একত্র হয়ে সড়কে অবস্থান নেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানবো না, শরীফুলকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা চুয়েটের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। দীর্ঘ ৭০ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সহিংসতা চাই না, বরং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে দ্রুত সংকটের সমাধান চাই।  তিনি বলেন, এত দিন আমরা সড়ক অবরোধ কিংবা কোনো অস্থিতিশীল কর্মসূচিতে অংশ নিইনি। তবে কোনো ধরনের হুমকির মুখে আন্দোলন বন্ধ করব না। অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না। তাঁর পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দিলেই এ সংকটের সমাধান সম্ভব। পরে  জনদুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা৷  পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়। উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা তৈরি হয়। শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন।  দীর্ঘদিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরু হলেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় ২৬ নভেম্বর থেকে পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আরটিভি/এসআর
সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
রাবিতে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাবিতে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা 
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত চান অচলাবস্থার সমাধান
উপাচার্য পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা
মধ্যরাতে উত্তাল চুয়েট, শিক্ষার্থীদের বিক্ষোভ
চলমান অচলাবস্থা নিরসনে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি