ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

তৃতীয় বারের মতো ইবি প্রক্টরের দায়িত্বে ড. শাহীনুজ্জামান

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
ড. শাহীনুজ্জামান : ছবি সংগৃহীত

তৃতীয় বারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর (২০২৬) শেষ হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান তৃতীয়বারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে অধ্যাপক ড. শাহীনুজ্জামান ২০২৪ সালের অক্টোবরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে প্রথম নিয়োগ পেয়েছিলেন। এরপর ২০২৫-এর অক্টোবরে দ্বিতীয়বারের মত তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমি আমার ডিউটি পালন করে যাচ্ছিলাম। রাতে চিঠি ইস্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়কে আগলে রাখতে। বরাবরই সবার সহযোগিতা কামনা করছি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বছর পর আবারও টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে রুয়েট
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং ‘টাইমস হায়ার এডুকেশন’ অর্থাৎ (দ্য) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস’-এ আবারও জায়গা করে নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। 
এক বছর পর আবারও টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে রুয়েট
এক হাত নেই তবুও শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন রাকসুর মাসুদ
শারীরিক সীমাবদ্ধতা অনেকের পথচলায় বাধা হয়ে দাঁড়ালেও দৃঢ় ইচ্ছাশক্তি আর দায়িত্ববোধ থাকলে সেই সীমাবদ্ধতাকে জয় করা সম্ভব; এমনই এক উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।
এক হাত নেই তবুও শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন রাকসুর মাসুদ
জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাবিতে আইকিউএসির বিশেষ সেমিনার
বাংলাদেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ, জ্বালানি নিরাপত্তা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের পথ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাবিতে আইকিউএসির বিশেষ সেমিনার
পাবিপ্রবিতে মিলছে ১০ টাকায় গরুর মাংস, তৃপ্তির হাসি শিক্ষার্থীদের
এক টুকরো রান্না করা গরুর মাংসের দাম কত? বাজারের হিসাব অনুযায়ী উত্তরটা হতে পারে বেশ চড়া। তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকের সামনে গেলে মিলছে ভিন্ন এক চিত্র।
পাবিপ্রবিতে মিলছে ১০ টাকায় গরুর মাংস, তৃপ্তির হাসি শিক্ষার্থীদের
বারণ করলেও ‘থামেননি’ যুগল, সামাল দিতে এলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টারে দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বারণ করলেও ‘থামেননি’ যুগল, সামাল দিতে এলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
আরও পড়ুন
মাভাবিপ্রবিতে ১৪ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ 
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ