ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সেশনজটের কারণে স্বর্ণপদক বঞ্চিত, নীতিমালায় দায় এড়াচ্ছে প্রশাসন

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পিএম
শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

শিক্ষাজীবনে ভালো ফলাফলের স্বীকৃতি একজন শিক্ষার্থীর জন্য যেমন গর্বের, তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে সেই স্বীকৃতি পাওয়ার প্রত্যাশাও থাকে। তবে বিভাগের সেশনজট ও ফলাফল প্রকাশে বিলম্বের কারণে সেই স্বীকৃতি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন।

৩.৯০ সিজিপিএ নিয়ে জীববিজ্ঞান অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জন করলেও নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ না হওয়ায় প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি বলে দাবি করেছেন আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নীতিমালার দোহাই দিয়ে প্রশাসন বিষয়টির দায় এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ তার।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা কাছে লিখিত আবেদন করেছেন আব্দুল্লাহ আল মামুন। আবেদনে তিনি বিষয়টি মানবিক ও বিশেষ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রতিকারের দাবি জানিয়েছেন।

আব্দুল্লাহ আল মামুন ২০১৯-২০ শিক্ষাবর্ষে ফার্মেসি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে ৩ দশমিক ৯০ সিজিপিএ অর্জন করে জীববিজ্ঞান অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জন করেন তিনি। তার দাবি, এই ফলাফলের ভিত্তিতে তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদকের দাবিদার। তবে ১ অক্টোবর ২০২৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকা প্রকাশের পর সেখানে তার নাম না থাকায় হতাশ হন তিনি।

প্রকাশিত তালিকায় তার পরিবর্তে জীববিজ্ঞান অনুষদের একই শিক্ষাবর্ষের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসানের নাম রয়েছে। তার সিজিপিএ ৩ দশমিক ৮২। ফলে একই শিক্ষাবর্ষে আব্দুল্লাহ আল মামুনের সিজিপিএ বেশি হলেও ফলাফল প্রকাশের সময়সীমার কারণে তিনি তালিকা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ করেছেন।

আব্দুল্লাহ আল মামুনের দাবি, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০২৩ সালের মধ্যে অনার্সের ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রভাব ও পরবর্তী সেশনজটের কারণে তা যথাসময়ে হয়নি। তার ফলাফল শেষ পর্যন্ত ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। ফলে তার শিক্ষাবর্ষ অনুযায়ী ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় স্বর্ণপদকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ হারিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচনের কথা উল্লেখ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ফলে ২০১৯-২০ শিক্ষাবর্ষের হলেও আব্দুল্লাহ আল মামুনের ফলাফল ২০২৬ সালে প্রকাশিত হওয়ায় তিনি এবারের তালিকার আওতায় পড়েননি বলে জনান সংশ্লিষ্টরা ।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, “একজন শিক্ষার্থী চার বছর পরিশ্রম করে যে ফলাফল অর্জন করেন, অনুষদে প্রথম হওয়ার মাধ্যমে তারই স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। কিন্তু বিভাগের সেশনজট ও প্রশাসনিক জটিলতার কারণে সেই স্বীকৃতি থেকে বঞ্চিত হলে একজন শিক্ষার্থী হিসেবে হতাশা চরমে পৌঁছায়। আমার ক্ষেত্রেও এখন সেটিই ঘটছে। ফলাফল প্রকাশে বিলম্বের জন্য আমার কোনো দায় নেই। তাই আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, তার প্রতিকার আমি উপাচার্য মহোদয়ের কাছে চাই।”

তিনি আরও বলেন, “অনেকে পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে বলছেন। কিন্তু নীতিমালা কখন কীভাবে পরিবর্তন হবে, তার কোনো নিশ্চয়তা নেই। আগামী বছর নীতিমালা পরিবর্তন হয়ে যেতে পারে কিংবা দীর্ঘ সময় পর আবার পদক দেওয়া হতে পারে। যে স্বীকৃতি এ বছর পাওয়ার কথা, সেটির জন্য আমাকে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে হবে কেন—এ প্রশ্ন আমার বিভাগ ও প্রশাসনের কাছে। মেধার মূল্যায়নে আমি অনুষদে প্রথম হয়েছি। তাই প্রধানমন্ত্রী স্বর্ণপদক আমার প্রাপ্য। কিন্তু সেশনজট ও ফলাফল প্রকাশে বিভাগের ব্যর্থতার কারণে যদি এই স্বীকৃতি থেকে আমি বঞ্চিত হই, তা কোনোভাবেই কাম্য নয়।”

এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আজাহার বলেন, “এখানে সেশনের বিষয়টি বিবেচনা করা হয়নি। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে যারা সংশ্লিষ্ট বছরে সালভিত্তিক প্রথম হয়েছেন, তাদেরই নির্বাচিত করা হয়েছে। আপনি যে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের কথা বলছেন, তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের হলেও তার ফলাফল প্রকাশিত হয়েছে ২০২৬ সালের জানুয়ারিতে। এ কারণে তিনি এই তালিকায় অন্তর্ভুক্ত হননি। এ বিষয়ে এর বাইরে আমি আর কিছু জানি না। চাইলে আপনি উপ-উপাচার্যের সঙ্গে কথা বলতে পারেন।”

এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক মাসুদ রানা ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, “এ বিষয়ে আমি একটি চিঠি পেয়েছি। তবে আমি দায়িত্ব গ্রহণ করেছি মাত্র দুই দিন হলো। তাই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জেনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।”

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্দোলনের দশম দিনে গান-কবিতায় চুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদী কনসার্ট
টানা ১০ দিন ধরে আন্দোলন চললেও সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এক ও অভিন্ন দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’। 
আন্দোলনের দশম দিনে গান-কবিতায় চুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদী কনসার্ট
সবুজায়নে কার্বন নিঃসরণ নেট-জিরো করবে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) একটি টেকসই ও সবুজ ক্যাম্পাস হিসবে গড়তে ২০৫০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্বন নিঃসরণ নেট-জিরোতে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সবুজায়নে কার্বন নিঃসরণ নেট-জিরো করবে কুবি
মাতৃত্বকালীন ছুটি না থাকায় ভোগান্তিতে ইবির অন্তঃসত্ত্বা শিক্ষার্থীরা
দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটির সুযোগ পেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীরা এ ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
মাতৃত্বকালীন ছুটি না থাকায় ভোগান্তিতে ইবির অন্তঃসত্ত্বা শিক্ষার্থীরা
নারীদের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
নারীদের স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সারের ঝুঁকি ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে সঠিক ধারণা প্রদানের লক্ষ্যে ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ)-এর উদ্যোগে কুষ্টিয়ার মধুপুর এলাকায় পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ক্যাপের সভাপতি জান্নাতুল মাওয়া ইতি। তিনি আলোচনায় ক্যান্সার সম্পর্কে প্রাথমিক ও সামগ্রিক ধারণা তুলে ধরার পাশাপাশি স্তন ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া জরায়ুমুখ ক্যান্সারের কারণ, ঝুঁকির বিষয়, প্রতিরোধের উপায় এবং সময়মতো স্ক্রিনিং ও চিকিৎসার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন ক্যাপের ক্যান্সার অ্যান্ড এডুকেশন সেক্রেটারি জুবাইদা নাসরিন দোলা। আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের ক্যান্সার বিষয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা, উদ্বেগ ও দ্বিধা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত শিক্ষক ও তরুণীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে তথ্যভিত্তিক সচেতনতা তৈরির পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন মোহনা আফরিন মুন্নী ও মারিয়া আক্তার। সংগঠনটির সভাপতি জান্নাতুল মাওয়া ইতি জানান, ক্যান্সার প্রতিরোধের প্রথম ধাপই হলো সচেতনতা। বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের সঠিক ধারণা দেওয়া, ঝুঁকির বিষয়গুলো জানানো এবং সময়মতো পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই ক্যাপের অন্যতম প্রধান উদ্দেশ্য। ক্যাপ ২০১৫ সাল থেকে মায়েদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নিয়ে কাজ করে আসছে। তিনি আরও জানান, আজ পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা শুধু ক্যান্সার সম্পর্কে তথ্য তুলে ধরিনি; বরং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছি, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি এবং প্রয়োজনীয় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। আমরা বিশ্বাস করি, একজন নারী সচেতন হলে সেই সচেতনতার প্রভাব পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। আর পরিবার থেকেই শুরু হয় একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের পথ। আরটিভি/টিআর
নারীদের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে। এ র‍্যাঙ্কিংয়ে দেশসেরা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি। র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে জানা যায়, ১১৮টি দেশের প্রায় আড়াই হাজার বিশ্ববিদ্যালয় যাচাই করে তৈরি এই তালিকায় ১ হাজারের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাবি ছাড়াও এই তালিকায় ১ হাজারের মধ্যে বাংলাদেশ থেকে আরও তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সেরা এক হাজারের তালিকায় ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এছাড়াও তালিকার পরবর্তী ধাপে (১০০০ থেকে ১২০০-এর ঘরে) রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ব্র্যাক ইউনিভার্সিটি। পড়াশোনার মান, গবেষণা আর সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে তৈরি এই তালিকার একদম এক নম্বরে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দুইয়ে আছে যুক্তরাষ্ট্রের এমআইটি এবং যৌথভাবে তিন নম্বরে রয়েছে প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। আর প্রতিবেশী দেশ ভারতের সেরা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (২৫৪তম)। এদিকে ১০০১ থেকে ১২০০ অবস্থানে রয়েছে দেশের আরও আটটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া ১২০১ থেকে ১৪০০ অবস্থানে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া ১৪০১ থেকে ১৬০০ অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৮০১ থেকে ২০০০ অবস্থানে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উল্লেখ্য, বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের অবস্থান প্রকাশ করে থাকে। আরটিভি/এসআর
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
মাতৃত্বকালীন ছুটি না থাকায় ভোগান্তিতে ইবির অন্তঃসত্ত্বা শিক্ষার্থীরা
নারীদের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
মারামারির ঘটনায় ইবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, জানালেন ‘কঠিন সিদ্ধান্ত’
মারামারি করে ‘বড় মাশুল’ গুনলেন ৩ ইবি শিক্ষার্থী