ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: আরটিভি

ফেসবুক পোস্টের কমেন্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিবের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

এ ঘটনায় রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অবস্থান নেন রাকিবুল। রাকিবুল চলে যাওয়ার পর বিকাল ৬টার দিকে একই জায়গায় (পরিববহন চত্বরে) হকিস্টিক ও বেসবল ব্যাট নিয়ে উপস্থিত হন ছাত্রদল নেতা আহসান হাবিব। এসময় তার সাথে তারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানা গেছে, আহসান হাবিব ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের একটি ফেসবুক গ্রুপে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘খুনি, ধর্ষক, চাঁদাবাজ, মববাজ, নিয়োগ বাণিজ্যকারী, অর্থ আত্মসাৎকারী কুলাঙ্গার সালাউদ্দিন আম্মারের ডিএনএ টেস্টের দাবি জানাচ্ছি। আমি নিশ্চিত সে বহু নারীকে ভয় দেখিয়ে, ফাঁদে ফেলে অথবা লোভ দেখিয়ে বহুবার ধর্ষণ করেছে। ওর হিম্মত থাকলে ও প্রমাণ করুক সে ভার্জিন।’

ওই পোস্টে কমেন্ট করেন রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম। তিনি লেখেন, ‘কার খুনের আসামী করলি? ক্লিয়ার কর। এগুলো ছাত্রলীগের বয়ান।’

এরপর রাকিবুলকে মেসেঞ্জারে হুমকি দেন ছাত্রদল নেতা আহসান হাবিব। হুমকি দেওয়া এই স্ক্রিনসটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন রাকসুর রাকিবুল। তখন ছাত্রদল নেতা আহসান হাবিব লিখেন, (গালি) আমারে যে ছাত্রলীগ কইলি আমার প্রোফাইল দেখছস একবার? আমি একা যতো ছাত্রলীগ পিটায়ে পুলিশে দিছি তোর বাপ আম্মার আর তোর দাদা শফিকের দল জামাত শিবির সারাদেশেও অতো ছাত্রলীগ পিটায়নি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে একমাত্র মামলার বাদী আমি। সাহস থাকলে আয় আমার সামনে। ছাল তুলে ফেলবো আমারে চিনস? সৎ সাহস থাকলে লোকেশন বল তোর দেখা যাবে কে কার শাউ/য়া মাউ/য়া ছিঁড়ে ফেলে। ছাত্রলীগ, শিবির, বাম সব মিলেও এক আহসান হাবিবের (গালি) সামলাতে পারবিনা, টোটাল ছাত্রদলের কথা বাদই দিলাম।"

এর জবাবে রাকিবুল ইসলাম লেখেন, “ক্যাম্পাসেই থাকি। আজকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিবহন মার্কেটে আছি। একাই থাকবো। যদি পারে কেউ রাকিবের গায়ে হাত দিয়ে দেখাক। দেশ কারো কাছে বর্গা দেয়া হয়নাই।”

এরপর আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অবস্থান নেন রাকিবুল। তবে বিকেল ৫টা পর্যন্ত সেখানে আহসান হাবিব আসেননি। এরপর রাকিবুল পরিবহন চত্বর থেকে চলে যাওয়ার পর একই জায়গায় উপস্থিত হন ছাত্রদল নেতা আহসান হাবিব। তার সাথে ছাত্রদলের আরো কিছু নেতাকর্মী ছিল। এ সময় তাদের সঙ্গে হকিস্টিক ও বেসবল ব্যাট দেখা যায়। পরে তিনিই তার উপস্থিতির বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত আহসান হাবিব পরিবহন চত্বরে অবস্থান করছিলেন। রাত ১০টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন।

জানতে চাইলে শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব বলেন, সম্প্রতি সালাউদ্দিন আম্মারকে নিয়ে প্রকাশিত সংবাদের ফটোকার্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ গ্রুপে পোস্ট করায় রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম আমাকে ও আমার মা-বোনকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। আমি তাকে ইনবক্সে বলেছি, ছাত্রদলকে লাগবে না, আমি একাই যথেষ্ট। সাহস থাকলে আমার সামনে আসতে বলেছি।

তিনি আরও বলেন, আজ সে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসে থাকার ঘোষণা দিলেও অসুস্থ থাকায় তার পোস্টটি দেখতে পারিনি। পোস্টটি দেখার ২০ মিনিটের মধ্যে ক্যাম্পাসে এসে তাকে পাইনি। আমি এখন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করব। তার যদি সাহস থাকে, তাহলে সালাউদ্দিন আম্মারকে সঙ্গে নিয়ে আমার সামনে আসুক। পারলে তাদের সঙ্গে সামনাসামনি কথা হবে।

জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমি এই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানি না। ওদের সাথে কথা বলে বিষয়টা দেখছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বিকালের পর থেকে এ বিষয়টা নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা হচ্ছে। এ বিষয়টা আমরা প্রশাসন জেনেছি। আমরা চেষ্টা করছি তাদেরকে নিভৃত করার এবং তাদেরকে শান্ত রাখার চেষ্টা করছি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বলেই প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন নেতৃত্বে রনি ও মাহমুদুল
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংলিশ ক্লাবের জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান রনিকে সভাপতি এবং এস. এম. মাহমুদুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এসটিসিতে আয়োজিত ‘দ্য ইংলিশ ক্লাব এক্সিকিউটিভ কমিটি রিভিল ২০২৬ ও কালচারাল ইভিনিং’ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সব হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। এ ছাড়া উপস্থিত  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, অধ্যাপক ও রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসের পরিচালক মোহাম্মদ শাহ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. আতিউর রহমান মামুন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আরিফ আহমাদ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন অতিথিদের ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সহকর্মী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি ইংলিশ ক্লাবকে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্লাবে কোনো ধরনের বিভেদ বা দ্বন্দ্ব থাকা উচিত নয়। সবাইকে ঐক্য ও একতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। অধ্যাপক ড. গোনেট সান্দ্রা সাহাসারের পরামর্শ অনুসরণ করে সংঘাত বা বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। নতুন কমিটির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ‘ডিআইইউ ইংলিশ ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, বিতর্ক, সাংস্কৃতিক চর্চা ও নেতৃত্ব বিকাশে আমরা নিয়মিত কার্যক্রম আয়োজন করব। নতুন কমিটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’ নতুন কমিটিতে মেহেদী হাসান রনি সভাপতি, মো. মমরেজ হোসাইন মাহি সহসভাপতি, এস. এম. মাহমুদুল আলম সাধারণ সম্পাদক, তানজিমুল ইসলাম তামিম যুগ্ম সাধারণ সম্পাদক, মাইনুল হক সিয়াম সাংগঠনিক সম্পাদক, তাসফিয়া লাবিয়া হোসাইন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, শেখ সাদ হোসাইন কোষাধ্যক্ষ, সায়মা হক শশী সহকারী কোষাধ্যক্ষ, শামসিন আরেফিন নাবিহা দপ্তর সম্পাদক এবং নাজনীন আক্তার বৈশাখী যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কমিটিতে মো. ফাহিম সাংস্কৃতিক সম্পাদক, মো. তাসদিদ ইফতিয়ার যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক, সাদিয়া মোস্তফা মৌশি মিডিয়া ও প্রচার সম্পাদক, ইফরাত জাহান মাইশা যুগ্ম মিডিয়া সম্পাদক, মাহিলা জন্নাতুল জাসিকা বিতর্ক সম্পাদক, কোলি আক্তার রুমি যুগ্ম বিতর্ক সম্পাদক, আশরাফুল ইসলাম আকাশ ক্রীড়া সম্পাদক এবং শাফায়েত হোসাইন রায়ান যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিরুল আলম, নূর আলম, লাজিনা ইসলাম, মাইমুনা ইয়াসমিন মুনা ও তোমালিকা টুলি। অনুষ্ঠানের শেষদিকে নতুন কমিটির সদস্যদের আগামী দিনের কার্যক্রমে সফলতা কামনা করা হয়। একই সঙ্গে ইংলিশ ক্লাবকে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আরটিভি/এমএ
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন নেতৃত্বে রনি ও মাহমুদুল
শতভাগ আবাসনের আওতায় রুয়েটের ২৪ সিরিজ, হল অ্যালোটমেন্ট প্রকাশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২৪ সিরিজ) শিক্ষার্থীদের শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শতভাগ আবাসনের আওতায় রুয়েটের ২৪ সিরিজ, হল অ্যালোটমেন্ট প্রকাশ
আরও পড়ুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিতে ‘পেপারলেস এক্সাম সিস্টেম’ চালু 
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রেডিট নিতে আসেনি, কাজ করতে এসেছে: রাবি উপাচার্য
রাবি ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ