
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংলিশ ক্লাবের জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান রনিকে সভাপতি এবং এস. এম. মাহমুদুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এসটিসিতে আয়োজিত ‘দ্য ইংলিশ ক্লাব এক্সিকিউটিভ কমিটি রিভিল ২০২৬ ও কালচারাল ইভিনিং’ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সব হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। এ ছাড়া উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, অধ্যাপক ও রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসের পরিচালক মোহাম্মদ শাহ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. আতিউর রহমান মামুন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আরিফ আহমাদ।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন অতিথিদের ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সহকর্মী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি ইংলিশ ক্লাবকে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ক্লাবে কোনো ধরনের বিভেদ বা দ্বন্দ্ব থাকা উচিত নয়। সবাইকে ঐক্য ও একতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। অধ্যাপক ড. গোনেট সান্দ্রা সাহাসারের পরামর্শ অনুসরণ করে সংঘাত বা বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
নতুন কমিটির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ‘ডিআইইউ ইংলিশ ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, বিতর্ক, সাংস্কৃতিক চর্চা ও নেতৃত্ব বিকাশে আমরা নিয়মিত কার্যক্রম আয়োজন করব। নতুন কমিটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
নতুন কমিটিতে মেহেদী হাসান রনি সভাপতি, মো. মমরেজ হোসাইন মাহি সহসভাপতি, এস. এম. মাহমুদুল আলম সাধারণ সম্পাদক, তানজিমুল ইসলাম তামিম যুগ্ম সাধারণ সম্পাদক, মাইনুল হক সিয়াম সাংগঠনিক সম্পাদক, তাসফিয়া লাবিয়া হোসাইন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, শেখ সাদ হোসাইন কোষাধ্যক্ষ, সায়মা হক শশী সহকারী কোষাধ্যক্ষ, শামসিন আরেফিন নাবিহা দপ্তর সম্পাদক এবং নাজনীন আক্তার বৈশাখী যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটিতে মো. ফাহিম সাংস্কৃতিক সম্পাদক, মো. তাসদিদ ইফতিয়ার যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক, সাদিয়া মোস্তফা মৌশি মিডিয়া ও প্রচার সম্পাদক, ইফরাত জাহান মাইশা যুগ্ম মিডিয়া সম্পাদক, মাহিলা জন্নাতুল জাসিকা বিতর্ক সম্পাদক, কোলি আক্তার রুমি যুগ্ম বিতর্ক সম্পাদক, আশরাফুল ইসলাম আকাশ ক্রীড়া সম্পাদক এবং শাফায়েত হোসাইন রায়ান যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিরুল আলম, নূর আলম, লাজিনা ইসলাম, মাইমুনা ইয়াসমিন মুনা ও তোমালিকা টুলি।
অনুষ্ঠানের শেষদিকে নতুন কমিটির সদস্যদের আগামী দিনের কার্যক্রমে সফলতা কামনা করা হয়। একই সঙ্গে ইংলিশ ক্লাবকে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আরটিভি/এমএ


