ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি আবাসিক কক্ষে অভিযান চালিয়ে গাঁজা, বিদেশি বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। কক্ষটিতে চারটি টেবিল থাকলেও কোনো বই পাওয়া যায়নি বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া সহকারী প্রক্টর। এ সময় কক্ষে আটজনকে পাওয়া যায়। অভিযানের শুরুতে শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে কক্ষটি সিলগালা করে উপস্থিত ব্যক্তিদের পরিচয়পত্র জব্দ করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত আটজনের মধ্যে পাঁচজন শহীদ ফরহাদ হোসেন হলের, দুজন অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থী এবং একজন ঢাকা থেকে আসা অতিথি।

অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “সন্ধ্যা ৭টার দিকে প্রক্টর স্যারের কাছ থেকে শহীদ ফরহাদ হোসেন হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে মাদক সেবনের খবর পাই। এরপর সহকারী প্রক্টর আশরাফ স্যার, নিরাপত্তা প্রধান মান্নানসহ নিরাপত্তা টিমের সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালাই। কক্ষে প্রবেশ করে সাত থেকে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তারা গান-বাজনার আড়ালে মাদক সেবন করছিলেন।”

উদ্ধার করা মাদক ও সরঞ্জামের বিষয়ে তিনি বলেন, “কক্ষটিতে অভিযান চালিয়ে কাঁচা গাঁজা, বিদেশি ইলেকট্রনিক সিগারেট, বিদেশি বিয়ারের বোতল, বিপুলসংখ্যক সিগারেটের প্যাকেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সেখানে চারটি টেবিল থাকলেও কোনো বই পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পরিবর্তে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

অভিযানের শুরুতে বাধা ও ধাক্কাধাক্কির ঘটনা প্রসঙ্গে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারুক আলম বলেন, ‘দুইজন শিক্ষার্থী হলের দুইজন হাউস টিউটরকে চিনতে না পেরে তাদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন। পরে তাদের একজন ক্ষমা চেয়েছেন। তবে আবাসিক শিক্ষকেরা প্রায় এক বছর ধরে হলে দায়িত্ব পালন করছেন। এত দিনেও তাদের চিনতে না পারার দায় সংশ্লিষ্ট শিক্ষার্থী এড়াতে পারেন না।’

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রভোস্ট বলেন, “আমাদের হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেখানে আবাসিক আসন পাচ্ছেন না, সেখানে মাদকসেবীদের জন্য কোনো জায়গা থাকতে পারে না। ওই কক্ষে পাওয়া আমাদের হলের আবাসিক শিক্ষার্থীদের আসন বাতিল করা হবে। আগামী কর্মদিবস রোববার এ বিষয়ে নোটিশ দেওয়া হবে। অন্য হলের শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট হলের প্রভোস্টদের জানানো হবে। পাশাপাশি আবাসিক শিক্ষকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, ৬১২ নম্বর কক্ষে আসন বরাদ্দ পাওয়া চার শিক্ষার্থীর মধ্যে একজন অভিযানের সময় উপস্থিত ছিলেন। বাকি তিনজন বাসায় ছিলেন। উপস্থিত ওই শিক্ষার্থীই অন্যদের কক্ষে ডেকে এনেছিলেন।

তিনি আরও জানান, অভিযানে উদ্ধার করা সব আলামত জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শৃঙ্খলা কমিটিতে জমা দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে একাডেমিক শাস্তিসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অভিযানও অব্যাহত থাকবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬ এর রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দলটি নিজেদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে। 
জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি