ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার রাতের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে।

ঘটনার পরদিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। সে অনুযায়ী বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

প্রতিবেদন জমা দেওয়ার অগ্রগতি জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তদন্ত কমিটির আহ্বায়ক সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

প্রতিবেদন জমার বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম-২ বলেন, “আমরা এখন রিপোর্ট লিখছি। আজ রাতের মধ্যে জমা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “আমরা তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টা সময় দিয়েছিলাম। আমরা আশা করছি, তারা সময়ের মধ্যে কাজটা জমা দিতে পারবে। আমরা অপেক্ষা করছি।”

উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সন্তানরা। 
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে গান শোনাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর (সোমবার) ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস
১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
অনেক বছর ধরে ১ জানুয়ারি দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ‘বই উৎসব’ পালন করে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে এবার সেই চেনা ছক ভেঙে এক ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
‘উঠোন পাঠশালা’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
করোনার সময় চারদিকে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তখন শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে রাখার বিকল্প পথ খুঁজছিলেন নুরুল করিম। শ্রেণিকক্ষের বদলে কখনো শিক্ষার্থীদের বাড়ির উঠোনে মাদুর বিছিয়ে, কখনো ছাদে, আবার কখনো মাঠে বসে চলত পড়াশোনা।
‘উঠোন পাঠশালা’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
আরও পড়ুন
নিজের কাজের হিসাব দেবেন আম্মার, মুখোমুখি হতে চান শিক্ষার্থীদের
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে দৃশ্যমান প্রস্তুতি নেই
তিন যুগ পর রাবি রেল স্টেশনে থামবে দুই ট্রেন
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া সেই রাবি শিক্ষার্থী আর নেই