ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা হয়নি তদন্ত প্রতিবেদন

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: আরটিভি

নির্ধারিত সময় পার হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তদন্ত প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

উপাচার্য বলেন, আমরা তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। শুনেছি, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সর্বক্ষণ যোগাযোগ রাখছি। তবে চূড়ান্ত প্রতিবেদন জমা হতে মধ্যরাত বা শেষ রাত হতে পারে। যদি মধ্যরাত পেরিয়ে যায়, তাহলে আগামীকাল প্রতিবেদনের সুপারিশ প্রকাশ করা হবে। এরপর আমরা কাল অফিস খুলে তদন্ত প্রতিবেদনের সুপারিশ ঘোষণা করব।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে কমিটির আহ্বায়ক প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম-২ বলেন, প্রতিবেদনের খসড়া সংশোধন এবং এর সঙ্গে কিছু সংযুক্তির কাজ চলছে। আমরা আশা করছি, রাতের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারব।

এর আগে গত সোমবার দিবাগত রাত ২টার সময় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এ আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তরের কথা থাকলেও এখনো জমা হয়নি।

উপাচার্যের দেওয়া আশ্বাসের ৭২ ঘণ্টা সময় শেষ হবে আজ রাতে। এ সময় সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে হামলার সময়কার সিসিটিভি ফুটেজ ডিলিট করার দায়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি দেন উপাচার্য।

বর্তমানে ওই হলের আবাসিক শিক্ষক মো. মতিউর রহমান ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। প্রশাসনিক কার্যক্রমে অভিজ্ঞ এমন কাউকেই প্রাধ্যক্ষ নিয়োগ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য। এতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানান তিনি।

সাংবাদিকদের অন্যতম দাবি ছিল, হামলায় চিহ্নিত ব্যক্তিদের নামে মামলা করতে হবে। সাংবাদিকদের দাবির মধ্যে আরও ছিল, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে রাতেই জরুরি সিন্ডিকেট সভা ডেকে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এ ছাড়া যাঁদের পড়াশোনা শেষ হয়েছে, তাদের সনদ বাতিল করতে হবে। উপাচার্য এসব দাবির সঙ্গে একমত পোষণ করেছেন।

উল্লেখ্য, গত রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলায় ছাত্রদলের ১০ থেকে ১২ জন নেতাকর্মী জড়িত ছিলেন। আহত সাংবাদিকেরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, এক্সচেঞ্জ ও বৃত্তির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবিতে ওআইএ চালু
আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি, স্টুডেন্ট এক্সচেঞ্জ, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চালু হয়েছে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (Office of International Affairs—OIA)।
আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, এক্সচেঞ্জ ও বৃত্তির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবিতে ওআইএ চালু
বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন সম্পদ হলো মানুষের জীবন: প্রধান বিচারপতি
বাংলাদেশের প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন পণ্য বা সম্পদ হলো মানুষের জীবন।
বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন সম্পদ হলো মানুষের জীবন: প্রধান বিচারপতি
এমআইএল উইকে এসএপি ক্যাটাগরিতে তৃতীয় খুবি, অ্যাম্বাসেডর ক্যাটাগরিতে দ্বিতীয় মাহিন
গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬-এর সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট (এসএপি) ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের একটি দল।
এমআইএল উইকে এসএপি ক্যাটাগরিতে তৃতীয় খুবি, অ্যাম্বাসেডর ক্যাটাগরিতে দ্বিতীয় মাহিন
চবিতে শিবির নেতার সমালোচনা করে পোস্ট, মাকে নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগে মামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ও ছাত্রশিবির নেতা মোনায়েম শরীফের কার্যক্রমের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর মাকে নিয়ে অশ্লীল মন্তব্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী।
চবিতে শিবির নেতার সমালোচনা করে পোস্ট, মাকে নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগে মামলা
আগুন লেগে থমকে গেছে বিদ্যুৎ উৎপাদন, বছর পেরোলেও হয়নি সমাধান
গত বছরের নভেম্বরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক্সাম হল বিল্ডিংয়ের চতুর্থ তলার সোলার সিস্টেমের আইপিএসের ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে থমকে যায় সোলার সিস্টেমের বিদ্যুৎ উৎপাদন। অগ্নিকাণ্ডের পর প্রায় বছর পেরোলেও এখনও হয়নি কার্যকর সমাধান।
আগুন লেগে থমকে গেছে বিদ্যুৎ উৎপাদন, বছর পেরোলেও হয়নি সমাধান
আরও পড়ুন
বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন সম্পদ হলো মানুষের জীবন: প্রধান বিচারপতি
আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী
কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রাকসুর সাবেক নেতার বিরুদ্ধে
নিজের কাজের হিসাব দেবেন আম্মার, মুখোমুখি হতে চান শিক্ষার্থীদের