ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

হাবিপ্রবিতে বাসের অবস্থান জানতে ‘HSTU বাস কই’ অ্যাপসের উদ্ভাবন

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
ওয়েবসাইট তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের (সিএসই) ২৩ ব্যাচের ৪ জন শিক্ষার্থী। ছবি: আরটিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সেবার মান বৃদ্ধি করতে বাস ট্রাকিং অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের (সিএসই) ২৩ ব্যাচের ৪ জন শিক্ষার্থী। সফলভাবে উদ্ভাবনের পর বিশ্ববিদ্যালয়ের বাসে সফল ট্রায়ালও সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চার শিক্ষার্থী মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী, ইনান আহমেদের উদ্যোগে এই সার্ভার ও অ্যাপস তৈরি করা হয়েছে। এর তত্ত্বাবধানে যুক্ত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল করিম রনি।

চার শিক্ষার্থীর দেওয়া তথ্য থেকে জানা যায়, বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌছাবে, বাসের লাইভ লোকেশন, বাসের বর্তমান গতি, এক স্টপেজ থেকে আরেক স্টপেজে পৌছানোর সময়, কোনো স্টপেজ থেকে কতক্ষণ পর আরেকটি বাস ছাড়বে, কোন নির্দিষ্ট বাস চলছে নাকি বন্ধ আছে এসকল তথ্য সহ আরও তথ্য পাওয়া যাবে এই অ্যাপস থেকে। এছাড়াও প্রতি ৩ থেকে ৫ সেকেন্ড পরপর বাসের গতি এবং অবস্থানও আপডেট হবে বলে জানান তারা।

এছাড়াও এআই প্রযুক্তি ব্যবহার করে বাসের যাত্রী গণনা এবং বাসে কতটা ভীর সেসব তথ্যও সংযুক্ত থাকবে বলে দাবী তাদের। সব সুবিধা যুক্ত করে সফলভাবে ক্যাম্পাসের বাসে ট্রায়াল সম্পন্ন করেছেন বলে জানান তারা। এখন প্রশাসনের অনুমতি পেলে এটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কাছে হস্তান্তরের পরিকল্পনা তাদের।

উদ্যোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী আহনাফ আদিল সৌমিক বলেন, গত বছরের নভেম্বরের দিকে 'লাল বাস' দেখে ভাবলাম আমাদের হাবিপ্রবি ক্যাম্পাসের জন্যও এমন কিছু বানানো যায় কিনা। সেখান থেকেই শুরু, আর প্রায় এক বছর ধরে আমরা চারজন মিলে কাজ করে যাচ্ছি। মামুন স্যারের তত্ত্বাবধানে নিজেরাই বানিয়েছি কাস্টম ডিভাইস, ওয়েবসাইট আর অ্যাপস। অনেক জায়গায় গিয়েছি, অনেকবার চেষ্টা করেছি—তবুও থামিনি। আলহামদুলিল্লাহ, কয়েকবার বাসে ট্রায়াল দিয়ে দেখেছি, আমাদের সিস্টেম বাস্তবে কাজ করছে। এখন আমাদের একটাই ইচ্ছা এই কাজটা শুধু প্রজেক্ট হয়ে না থেকে হাবিপ্রবির জন্য সত্যিই কিছু করতে পারুক এবং একদিন পরিবহন সেক্টরে ইমপ্লিমেন্ট করা হোক।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেরোবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বেরোবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’-এর শিরোপা জিতেছে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগ। 
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে ছয়টি পদক অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় শিক্ষার্থী। এর মধ্যে দুটি সোনা, একটি রৌপ্য ও তিনটি তাম্রপদক । 
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিক সংগঠন রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা। 
রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আরও পড়ুন
হাবিপ্রবিতে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে: ড. আব্দুল্লাহ আল মামুন
হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী ও চরাঞ্চল উপযোগী ধানের জাত উদ্ভাবনে নতুন সম্ভাবনা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী