ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ক্যাম্পাসে সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি : আরটিভি কোলাজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে একের পর এক সংঘাত, হামলা ও অপ্রীতিকর ঘটনা ঘটলেও সেগুলো প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পাসে ঘটেছে বেশকিছু সহিংসতার ঘটনা। এতে দেশব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রক্টোরিয়াল বডি বা শিক্ষকদের সামনে হওয়া এসব আলোচিত সহিংস ঘটনা ঠেকাতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে রাবি প্রশাসন। এসব ঘটনায় আহত হয়েছেন শিক্ষার্থীরা। হামলা-সহিংসতার ভিডিও ফুটেজ নিতে গেলে বেশ কয়েকবার হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন সাংবাদিকরাও।

সর্বশেষ গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে রাবি ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ৪ সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

সাংবাদিকদের ওপর হামলার আগেই ঘটনাস্থলে পৌঁছান প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। কিন্তু তিনি পরিস্থিতি সামাল দিতে পারেননি। ব্যর্থতার দায় স্বীকার করে তিনি গণমাধ্যমকে বলেন, আমরা ব্যর্থ আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি কিন্তু পুলিশ ভয়ে পালিয়ে গেছে।

শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতিবাদের মুখে পরদিন রাতে ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি অভিযুক্তদের মধ্যে ৪ জনকে সাময়িক ছাত্রত্ব বাতিল, ৪ জনকে অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ ও ৩ জনকে সর্তক করার সুপারিশ করা হয়েছে। তবে মামলা দায়ের করা হলেও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন।

এ ঘটনায় ৫ অক্টোবর রাতে কেন্দ্রীয় ছাত্রদল অভিযুক্ত ৩ জনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার ও ৬ জনকে কারণ দর্শানো নোটিশ দেয়।

বিগত ২ বছরে অন্তত ২০ টি সহিংস ঘটনা

বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৪ সালের আগস্টের পর থেকে অন্তত ৫টি এমন সহিংস ঘটনা ঘটেছে। এছাড়াও অন্তত ১৫টি হামলা, মারধর ও কথা কাটাকাটির প্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা শিক্ষকরা উপস্থিত বা মধ্যস্থতার চেষ্টা করা সত্ত্বেও শিক্ষার্থী বা সাংবাদিকরা হামলা থেকে বাঁচতে পারেননি।

চলতি বছরের ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের কাছে র‌্যাগিংয়ের ভিডিও ধারণ করায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের হাতে সাংবাদিক মারুফ হোসেন মিশন, জুবায়ের জিসান ও আবু বকর অনিক এবং রাকসু নেতা এস এম সালমান সাব্বির ও ইমরান লস্কর হেনস্তার শিকার হন।

পরে বিষয়টি মিটমাট করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. বোরাক আলী ঘটনাস্থলে যান। কিন্তু নিরাপত্তা দিয়ে সাংবাদিকদের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়ার পথেই তাদের ওপর হামলা চালানো হয়।

গত ২৭ জুলাই রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার এবং সহ-সাধারণ সম্পাদক সালমান সাব্বির প্রক্টর দপ্তরে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষার্থীকে মারধর করেন।

পরে রাকসু কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে ৩ শিক্ষার্থীকে কেন্দ্রীয় লাইব্রেরিতে বেলচা হাতে মারধরের অভিযোগ ওঠে রাকসু জিএস আম্মার বিরুদ্ধে। এ ঘটনায় শিবিরের কিছু নেতাদের সংশ্লিষ্টতারও অভিযোগ পাওয়া যায়।

এছাড়াও গত বছরের ২৭ মে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে ‘শাহবাগবিরোধী ঐক্যের’ ব্যানারে একদল শিক্ষার্থী বামপন্থী দলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং হামলা চালায়।

ওই ঘটনা সম্পর্কে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। সেখানে ছাত্র উপদেষ্টাও কাজ করেছেন। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে

গত বছরের ২০ সেপ্টেম্বর পোষ্য কোটা আন্দোলনের জের হিসাবে রাবির জুবেরি ভবনে তৎকালীন উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিনসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে শারীরিক হেনস্তা, মারধর ও লাঞ্ছিত করেন তৎকালীন সমন্বয়ক ও বর্তমান রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। ঘটনা তদন্তে পরদিন ২১ সেপ্টেম্বর রাবি প্রশাসন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম ফখরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করেন। দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তবে এ ঘটনা নিয়ে পরবর্তীতে তৎকালীন প্রশাসনকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে এবং বর্তমান প্রশাসনেরও তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষ করা যায়নি।

এছাড়াও ২০২৪ সালের ১৮ নভেম্বর একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে আইন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষক মাহফুজুর রহমান ও এক সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।

এসব সহিংস পরিস্থিতির জন্য জবাবদিহিতার অভাব, জড়িতদের শাস্তি না দেওয়া এবং প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাবকে দায়ী করেছেন রাবি শিক্ষার্থী ও শিক্ষকরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে যতগুলো সংঘাত হয়েছে তার মধ্যে বেশিরভাগই রাজনৈতিক। বিগত বছরের সংঘাতগুলোর ব্যবস্থা নিতে তেমন কোনো অগ্রগতি প্রশাসনের দেখিনি। জড়িতরা শাস্তি না পাওয়ায় পার পেয়ে যাচ্ছে। এর ফলে আবারও সংঘাতে জড়াচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন বলেন, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে প্রশাসনিক পদে নিয়োগ হলে পক্ষপাতের সুযোগ তৈরি হতে পারে। জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রশাসনকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, দলান্ধ হওয়া উচিত নয়। দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক আনুগত্য ও স্বজনপ্রীতির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ‘ঢেউ’ এখনো তরুণদের প্রভাবিত করছে। প্রয়োজনের সময় পুলিশ পাওয়া গেলেও তারা ততটা সক্রিয় ভূমিকা রাখতে পারছেন না।

তিনি বলেন, পুলিশ শুধু ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে থাকে। এসব চ্যালেঞ্জের কারণেই বারবার এসব ঘটনা ঘটছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিচ্ছেদ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির।
৭ কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
যবিপ্রবির কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খেলাধুলা, চড়ুইভাতি, নবীন বরণ ও বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে কুষ্টিয়া জেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
যবিপ্রবির কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বরিশাল ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের’ যাত্রা শুরু
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বরিশালে মহিলাদের জন্য পৃথক একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’। বরিশাল নগরীর আলেকান্দায় স্থাপিত ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে’ রোববার (১১ অক্টোবর) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সর্বপ্রথম ক্লাস শুরু হয়। বরিশাল বিভাগে এই প্রথম ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’ নামে শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানে আর্কিটেকচার টেকনোলজি এবং কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি এ দুটি বিভাগ চালু করা হয়েছে। অধ্যক্ষ, ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর কাফট ইন্সট্রাক্টরসহ ১১ জন শিক্ষক, ৬ জন কর্মকর্তা কর্মচারীসহ মোট ১৭ জন ও ৪৭ জন ছাত্রী নিয়ে এ ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। এ দুই বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে ১শ’ টি। বরিশাল নগরীর আলেকান্দায় পরেশ সাগর মাঠের প্রবেশদ্বারের উত্তর পাশে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। ৩ একর ১৮ শতাংশ জমিতে ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটি স্থাপনার কাজ শুরু হয়। যার প্রকল্প ব্যয় ধরা হয় ৫৫ কোটি টাকা। দৃষ্টিনন্দন প্রবেশ পথে একটি আকর্ষণীয় ৬ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, উত্তর পাশে ৬ তলা বিশিষ্ট বিশাল একাডেমিক ভবন ও দক্ষিণ পাশে ৬ তলা বিশিষ্ট আরেকটি একাডেমিক ওয়ার্কশপ ভবন রয়েছে। ভবন ৩টিতে লিফট এর ব্যবস্থা থাকছে। এছাড়া ৪ তলা বিশিষ্ট ২শ’ আসনের ছাত্রীনিবাস, ৫ তলা বিশিষ্ট ২০ ইউনিটের শিক্ষক ডরমেটরি ও ৩ তলা বিশিষ্ট ৬ ইউনিটের স্টাফ কোয়াটার, ১ তলা বিশিষ্ট অধ্যক্ষের বাসভবন, নিজস্ব বিদ্যুতের সাব স্টেশন ও অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে। ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে’র অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এস. এম সামছুন নাহার। এ বিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম সামছুন নাহার বলেন, একাডেমিক ওয়ার্কশপ, বিদ্যুতের সাব স্টেশন ও শহীদ মিনার নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, সরঞ্জাম ও আসবাবপত্র ইতোমধ্যে প্রতিষ্ঠানে পৌঁছেছে। তিনি জানান, বর্তমানে আর্কিটেকচার টেকনোলজি এবং কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি দিয়ে শুরু হলেও আরো দুটি কোর্স আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চালু করা হবে। এতে আরো ১শ’ শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পাবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম সামছুন নাহার আরো বলেন, বর্তমান সরকার নারী বান্ধব। নারী শিক্ষা প্রসারে নতুন প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ প্রতিষ্ঠানে প্রথম বর্ষের দুটি বিভাগ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বিভাগ চালু করা হবে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এতে যেমন শিক্ষার্থীরা নিজে স্বাবলম্বী হতে পারবে, তেমনি অন্যকে স্বাবলম্বী করে গড়ে তোলার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। জানতে চাইলে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’ বরিশাল বিভাগে এটাই প্রথম। এ ইনস্টিটিউটের ৬টি বহুতল ভবন, একটি একতলা ভবন, শহীদ মিনার, বিদ্যুৎ সাব স্টেশন, অভ্যন্তরীণ রাস্তাসহ, ড্রেন, দুটি অত্যাধুনিক প্রবেশ গেট, বাউন্ডারি ওয়াল এ প্রকল্পের অন্তর্ভুক্ত। ৩ একর ১৮ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত প্রকল্পের কাজ শেষ করতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় হবে। তিনি আরো জানান, শহীদ মিনার, একাডেমিক ওয়ার্কশপ ও বিদ্যুতের সাব স্টেশন ভবন নির্মাণের অসমাপ্ত কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে। ‘সরকারি মহিলা পলিটেনিক ইনস্টিটিউটে’ বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে আসা আয়শা আক্তার আর্কিটেকচার টেকনোলজি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী তার প্রথম ক্লাস অনুভূতি ব্যক্ত করে বলেন, মনোরম পরিবেশ ও শিক্ষকমন্ডলীর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার জীবনের নতুন অধ্যায় সূচিত হল। পটুয়াখালীর বাউফল উপজেলার কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মরিয়ম বলেন, এ ইনস্টিটিউটে প্রবেশে আমার মনে অন্য রকম এক আনন্দ, উচ্ছ্বাস অনুভব হচ্ছে। নতুন ক্লাসে শিক্ষকদের আন্তরিকতা আমাকে উজ্জীবিত করেছে। শিক্ষাবিদ মহসিন উল ইসলাম হাবুল বলেন, মেয়েদের জন্য কারিগরি শিক্ষা কেবল একটি শিক্ষাপদ্ধতি নয় বরং এটি তাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তোলার সবচেযে শক্তিশালী হাতিয়ার। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, কারণ সাধারণ প্রাতিষ্ঠানিক ডিগ্রির তুলনায় এ শিক্ষার মাধ্যমে সরাসরি কর্মমুখী দক্ষতা অর্জন করতে পারবে শিক্ষার্থীরা । তিনি বলেন, একজন নারী যখন কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে ওঠেন, তখন তিনি কেবল অন্যের অধীনে চাকরি করার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, বরং নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। একই সঙ্গে সমাজে আরও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। আরটিভি/টিআর
বরিশাল ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের’ যাত্রা শুরু
অভিযোগ প্রমাণিত হলেও ব্যবস্থা নেওয়া হয়নি আইইউডিএস সভাপতির বিরুদ্ধে
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সভাপতির বিরুদ্ধে নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ প্রমাণিত হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ সংগঠনটির সদস্যরা।
অভিযোগ প্রমাণিত হলেও ব্যবস্থা নেওয়া হয়নি আইইউডিএস সভাপতির বিরুদ্ধে
রুয়েটের এক হলে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু
‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র হল-২ এ চালু হয়েছে হল ফি পরিশোধের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে হলের মাসিক ও আনুষঙ্গিক ফি পরিশোধ করতে পারবেন।
রুয়েটের এক হলে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর