ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা

মাভাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম
ক্যাম্পে গরু, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পশুকে চিকিৎসা, টিকা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় : ছবি আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের (সিরাজগঞ্জ ক্যাম্পাস) উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে গরু, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পশুকে চিকিৎসা, টিকা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

ক্যাম্পে গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়। পাশাপাশি কৃমিনাশক, রুচিবর্ধকসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এতে সহযোগিতা করে নাভানা ফার্মাসিউটিক্যালস এবং বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বলেন, মাভাবিপ্রবির এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উপজেলা উন্নয়ন তহবিল থেকে পাওয়া টিকা গরু ও ছাগলকে বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মোছা. অনামিকা নাসরিন বলেন, বিনামূল্যে ওষুধ সরবরাহ ও চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক খামারিরা উপকৃত হচ্ছেন। একই সঙ্গে প্রাণিসম্পদের উন্নয়ন হচ্ছে এবং শিক্ষার্থীরা হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও নাভানা ফার্মাসহ সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

নাভানা ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল এরিয়া ম্যানেজার মো. সুলতান মাহমুদ বলেন, মাভাবিপ্রবির এ উদ্যোগে আমাদের সম্পৃক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাভানার পক্ষ থেকে প্রান্তিক খামারিদের জন্য কৃমিনাশক, রুচিবর্ধকসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। খামারিদের সহায়তায় নাভানা নিয়মিত এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মো. তাজিনুর রহমান, নাভানা ফার্মা পিএলসির ভেটেরিনারি ডিভিশনের ডা. মো. গোলাম দস্তগীর (এসবিএমডি) ও সিনিয়র এরিয়া ম্যানেজার মো. বেলাল হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের প্রভাষক ড. জেসমিন সুলতানা, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের প্রভাষক ড. এম. এম. কামরুল হাসান তুহিন, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩০ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৩০ ও ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ো সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩০ অক্টোবর
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
জামালপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজে যোগদান করতে পারেননি জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সিভিল সার্জনের কার্যালয়সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন দীর্ঘদিন শেরপুর নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, অগণতান্ত্রিক বিচার, শিক্ষার্থীদের হুমকি প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরে শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের পর গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাকসুদা ইয়াসমিনকে শেরপুর নার্সিং কলেজ থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর থেকেই জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা তার যোগদানের প্রজ্ঞাপন বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদান করতে আসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখে ‘ভুয়া’, ‘দুর্নীতিবাজ’, ‘লোভী’, ‘ধান্দাবাজ’, ‘মিথ্যাবাদী’ ও ‘ফ্যাসিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে কলেজে প্রবেশে বাধা দেন তারা। শিক্ষার্থীদের বাধার মুখে দীর্ঘ সময় কলেজের সামনে অবস্থান করতে হয় মাকসুদা ইয়াসমিনকে। পরে দুপুর ২টার দিকে কলেজে প্রবেশ করতে না পেরে গেট থেকেই ফিরে যান তিনি। এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, বিষয়টি আমি শুনেছি। এখন তার বদলির বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। আরটিভি/টিআর
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
আরও পড়ুন
মাভাবিপ্রবিতে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ 
হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন
মাভাবিপ্রবি চীনা প্রতিনিধিদের পরিদর্শন, প্রযুক্তি ও গবেষণায় নতুন প্রস্তাব
‘আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে’