ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কবি নজরুল সরকারি কলেজ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুজিত, সম্পাদক শাহিন

কবি নজরুল সরকারি কলেজ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
শিক্ষার্থী সুজিত কুমার দাস, সভাপতি এবং শিক্ষার্থী মো. শাহিন আলম, সাধারণ সম্পাদক । ছবি: আরটিভি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজিত কুমার দাস সভাপতি এবং একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহিন আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে সজিব খান, সহসভাপতি হিসেবে আবু তালহা, মনিমুর রহমান, সুমন হাসান, শফিকুল ইসলাম, ইয়াসিন হাসান, শামছুর রহমান, আলিকুজ্জামান সিয়াম, রাকিবুল ইসলাম ও আসাদুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. বিপ্লব তলুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় সাহা, মো. তানভীর হাসান, মো. বাইজিদ ইসলাম, জয়নাল আবেদিন ও অসীম কর্মকার দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আয়াত, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জিয়া উদ্দিন সিয়াম ও সিনথিয়া রহমান। দপ্তর সম্পাদক মো. সিয়াম এবং সহদপ্তর সম্পাদক তানিয়া আক্তার, অর্থ সম্পাদক হিসেবে মো. মানসুর উল্লাহ এবং সহঅর্থ সম্পাদক মো. রাহাত খান।

প্রচার সম্পাদক হিসেবে মো. পিয়াল হাসান হিমেল ও সহপ্রচার সম্পাদক হিসেবে ইমরান হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে মো. আবু বকর সিদ্দিক ও পুষ্পিতা দাস পুষ্প, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. রাকিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক হিসেবে মো. রনি শেখ, ছাত্রীবিষয়ক সম্পাদিকা হিসেবে ইসরাত জাহান লিজুন, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে লোকনাথ কর্মকার, আইনবিষয়ক সম্পাদক হিসেবে আনিস ওয়াসি লিজন, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে মো. সিরাজুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে মো. অমর হাসান দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক চিনু রানী বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সেলিম এবং গণিত বিভাগের প্রভাষক মো. আবু তাহের।

এছাড়া উপদেষ্টা কার্যনির্বাহী সদস্য হিসেবে সজিব হোসেন স্বাধীন, মো. জুয়েল মিয়া, সাদিকুল সবুজ, মো. ইলিয়াস সানি, ইমায়েত আহমেদ মল্লিক, ফরিদুল ইসলাম দিপন, সবুজ মিয়া, জাহিদ হাসান ইরফান, তকিবুর হাসান বাপ্পী, সুদীপ্ত কর্মকার এবং উপদেষ্টা সদস্য হিসেবে মো. এম. আই. আল-আমিন, মো. সাদেক বাপ্পী, হাফিজুর রহমান, মো. মাজেদ তালুকদার, সুমন তালুকদার, আল ইমরান ও শেখ আনান অন্তর্ভুক্ত আছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে আজ।
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে গবেষণার জন্য ফেলোশিপ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ইকবাল হোসেন।
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় এক দিন চিকিৎসাধীন থাকার পর সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
মানবিক প্রকৌশলী গড়ে তুলছে রুয়েটের সোপান, নেতৃত্বে ফুয়াদ-তালহা-নাদভী 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মানবিক ও সমাজসেবামূলক সংগঠন রুয়েট ওয়েলফেয়ার ক্লাব ‘সোপান’ এর ২০২৬–২৭ সেশনে শিক্ষার্থী ভলান্টিয়ার দের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। 
মানবিক প্রকৌশলী গড়ে তুলছে রুয়েটের সোপান, নেতৃত্বে ফুয়াদ-তালহা-নাদভী 
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
আরও পড়ুন
নজরুল কলেজে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত