ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মানবিক প্রকৌশলী গড়ে তুলছে রুয়েটের সোপান, নেতৃত্বে ফুয়াদ-তালহা-নাদভী 

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম
রুয়েট শিক্ষার্থী ফুয়াদ-তালহা-নাদভী । ছবি: আরটিভি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মানবিক ও সমাজসেবামূলক সংগঠন রুয়েট ওয়েলফেয়ার ক্লাব ‘সোপান’ এর ২০২৬–২৭ সেশনে শিক্ষার্থী ভলান্টিয়ার দের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে আজ (১৬ অক্টোবর) এ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রুয়েট পুরকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদুল ইসলাম। একই শিক্ষাবর্ষ থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. তালহা বিন কবির এবং পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. তাসনিম ইসলাম নাদভী। এছাড়াও সংগঠনটিতে বিভিন্ন বিভাগের প্রায় ৪০জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. রাসেল ও অধ্যাপক ড. বুলবুল আহমেদ এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. সরওয়ার হোসেন ও সহকারী অধ্যাপক অলোক কুমার পাল।

সোপান দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে কাজ করে আসছে। সংগঠনটি বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণ ও অনুদান সংগ্রহ ও বিতরণ, অসহায় মানুষের মধ্যে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ, এতিমখানায় সহায়তা এবং শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে।

এছাড়াও অসচ্ছল ও সুবিধা বঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তুলতে কর্মসংস্থানের সুযোগ তৈরি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সোপান। নতুন বছরের প্রথম দিনেও রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষ এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন সোপানের স্বেচ্ছাসেবীরা।

প্রকৌশল শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলাই সোপানের অন্যতম লক্ষ্য। স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা এবং শিক্ষার্থীদের মানবিক কাজে সম্পৃক্ত করতে কাজ করছে সংগঠনটি।

বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সোপানের সভাপতি ফুয়াদুল ইসলাম জানান, সার্বিক কার্যক্রমে সোপান দীর্ঘদিন ধরে দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতকালে শীতবস্ত্র বিতরণ, নতুন বর্ষ ও দিবসে অসহায়দের সাথে আনন্দ ভাগাভাগি, সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থান, এতিমখানা ও মাদ্রাসায় ভালো খাবারের ব্যবস্থার মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের মূল লক্ষ্য নিম্নআয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের উপকারে আসা। এ উদ্যোগকে এগিয়ে নিতে রুয়েটের সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা ও সমন্বয়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে সোপান। ভলান্টিয়ার শিক্ষার্থীদের মানবিক ইঞ্জিনিয়ার হিসেবে সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে মাধ্যমে আমরা একত্রিত ভাবে কাজ অব্যহত রাখতে চাই।

নবগঠিত কমিটির নেতৃত্বে সোপানের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ক্লাবের সদস্যদের। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সহায়তা করা এবং শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে আজ।
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে গবেষণার জন্য ফেলোশিপ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ইকবাল হোসেন।
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় এক দিন চিকিৎসাধীন থাকার পর সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
কবি নজরুল সরকারি কলেজ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুজিত, সম্পাদক শাহিন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কবি নজরুল সরকারি কলেজ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুজিত, সম্পাদক শাহিন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
আরও পড়ুন
রুয়েটের এক হলে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্যকে বহিষ্কার