ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় তিন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বিভাগে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত পিওন জাবেদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার (২০২৫) ২১০৭ নম্বর কোর্সের দ্বিতীয় পরীক্ষকের উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তিন সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কোর্সের প্রথম পরীক্ষকের নম্বর দ্বিতীয় পরীক্ষকের নম্বর হিসেবে গ্রহণ করে ফলাফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে বিভাগে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত পিওন জাবেদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষাসংক্রান্ত কাজে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কোনো মন্তব্য করছি না।

প্রসঙ্গত, সম্প্রতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ২১০৭ নম্বর কোর্সের ৬০টির বেশি উত্তরপত্র হারিয়ে যায়। বিভাগ সূত্রে জানা গেছে, কোর্সের ইন্টারনাল পরীক্ষক ড. শাহাবুল আলম গত ১১ মে উত্তরপত্র নেন এবং ২০ মে বিভাগে জমা দেন। এরপর বিভাগীয় কর্মচারী জাবেদ আলীর দাবি, তিনি উত্তরপত্রগুলো কোর্সের দ্বিতীয় পরীক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের কাছে জমা দিয়েছিলেন। তবে উপ-উপাচার্য দাবি, উত্তরপত্র তার কাছে আসেনি। এ নিয়ে সৃষ্টি হয় দায় চাপানোর পরিস্থিতি। বিভাগে একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করে দেয়। সর্বশেষ তিন সদস্যের তদন্ত কমিটির সুপারিশে পিওনের প্রবেশ নিষিদ্ধসহ তিন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আওতায় রুয়েট ছাত্র হল ২
‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র হল-২ এ চালু হয়েছে হল ফি পরিশোধের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে হলের মাসিক ও আনুষঙ্গিক ফি পরিশোধ করতে পারবেন।
ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আওতায় রুয়েট ছাত্র হল ২
পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড অনুষ্ঠিত
পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড অনুষ্ঠিত
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট অনুষদের অধীনে ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন ৩৬ শিক্ষার্থী। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী
মুখ খুললেন চুয়েট উপাচার্য
পদত্যাগ ও ভবিষ্যতে আর কখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না ফেরার শর্তে ভিসিকে ক্যাম্পাস থেকে বের করে নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
মুখ খুললেন চুয়েট উপাচার্য
‘ভবিষ্যতে কখনও চুয়েটে আসবো না’ এমন বিবৃতি দেইনি: চুয়েট উপাচার্য 
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ভবিষ্যতে কখনও আসবো না’ এমন বিবৃতি দেননি বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
‘ভবিষ্যতে কখনও চুয়েটে আসবো না’ এমন বিবৃতি দেইনি: চুয়েট উপাচার্য 
আরও পড়ুন
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী
ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ইবির ৩৬ শিক্ষার্থী
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’