ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ক্যানসারে আক্রান্ত রামেক ডেন্টালের শিক্ষার্থী নুর ফাতেমা, চিকিৎসায় প্রাথমিকভাবেই প্রয়োজন ১০ লাখ টাকা

রামেক সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: সংগৃহীত।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের ৩০তম বিডিএস ব্যাচের ডা. নুর ফাতেমা ‘Soft Tissue Sarcoma’ (সফট টিস্যু সারকোমা) নামক জটিল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

তার চিকিৎসা দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল। প্রাথমিকভাবে অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন হতে পারে। বিপুল এই অর্থের সংস্থান করা তার পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় নুর ফাতেমার চিকিৎসার ব্যয় নির্বাহে এগিয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (১৮ অক্টোবর) নুর ফাতেমার চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহযোগিতা চেয়ে কলেজের অধ্যক্ষ বরাবর একটি লিখিত আবেদন জমা দেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ সময় ডেন্টাল ইউনিটের কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

আবেদনটি গ্রহণ করে অধ্যক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে অধ্যক্ষ জানান, নুর ফাতেমার চিকিৎসায় আর্থিক সহায়তা সংগ্রহের লক্ষ্যে মেডিকেল কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পৃথক দুটি নোটিশ ইস্যু করা হবে।

পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে সমাজকল্যাণ অধিদপ্তরের অনকোলজি খাত থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “টাকার অভাবে কোনো মেডিকেল স্টুডেন্টের স্বাস্থ্যের ক্ষতি হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা।”

অধ্যক্ষের এমন মানবিক অবস্থান ও সহযোগিতার আশ্বাসে আশাবাদী হয়ে উঠেছেন শিক্ষার্থীরা।

এদিকে, নুর ফাতেমার চিকিৎসায় প্রয়োজনীয় অর্থ দ্রুত সংগ্রহের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যক্ষের দেওয়া নোটিশের কপি হাতে পাওয়ার পর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকদের কাছে সরাসরি আর্থিক সহযোগিতার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তারা।

একই সঙ্গে এমবিবিএস ও বিডিএসের প্রতিটি ব্যাচ থেকে পৃথকভাবে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আশা, শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হবে।

শিক্ষার্থীরা জানান, একজন শিক্ষার্থীর জীবন বাঁচানোর এই প্রচেষ্টায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র সহযোগিতাও সম্মিলিতভাবে তার চিকিৎসার জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে।

আর্থিক সহযোগিতার মাধ্যম

নুর ফাতেমার চিকিৎসায় সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা তার পরিবারের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে অর্থ পাঠাতে পারবেন।

ব্যাংক অ্যাকাউন্ট:

- ব্যাংকের নাম: Bank Asia
- অ্যাকাউন্টের নাম: Md Shahadat Hossain
- অ্যাকাউন্ট নম্বর: 02234009219
- শাখা: Station Road Branch

বিকাশ নম্বর:

- প্রাথমিক নম্বর: 01679506766
- বিকল্প নম্বর: 01836096326

প্রাথমিক বিকাশ নম্বরটির লেনদেনের সীমা শেষ হয়ে যেতে পারে। এ কারণে বিকল্প নম্বরটি দেওয়া হয়েছে। উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্ট ও প্রাথমিক বিকাশ নম্বরটি নুর ফাতেমার ভাইয়ের।

নুর ফাতেমার চিকিৎসার জন্য সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং সফল চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির দ্বিতীয় ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত করলো ছাত্রদল
সবুজ ক্যাম্পাস গড়ে তোলা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুর ও লেকে প্রায় দুই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও খাল খনন কর্মসূচিসহ পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এ কার্যক্রম নেওয়া হয়েছে। এর আগে, ২ অক্টোবর জাফর আহমেদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে রুই ও তেলাপিয়া এবং লেকে শিং, মাগুর, রুই, কৈসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উদ্যোগের লক্ষ্য জলজ সম্পদের বিকাশের পাশাপাশি ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, আমরা চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস শুধু অবকাঠামোগত দিক থেকেই নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের দিক থেকেও সমৃদ্ধ হয়ে উঠুক। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা নিজেদের জায়গা থেকে কাজ করতে চাই। শুধু মাছের পোনা অবমুক্ত করেই দায়িত্ব শেষ নয়; জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অন্যদেরও পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করবে এবং দ্বিতীয় ক্যাম্পাসকে একটি সবুজ, সুন্দর ও প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। উদ্যোক্তার প্রত্যাশা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ ধারাবাহিক পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজে ঘেরা, জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুকরণীয় ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আরটিভি/টিআর
জবির দ্বিতীয় ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত করলো ছাত্রদল
পিএসসি থেকে সরে দাঁড়ালেন দুই সদস্য, পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য কমিশন থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ রোববার তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে বলে জানা গেছে। পদত্যাগপত্রে দুই সদস্যই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। 
পিএসসি থেকে সরে দাঁড়ালেন দুই সদস্য, পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির
অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল 
আমেরিকান নেইল বা ‘সাইন নেইল’ (SIGN Nail) ব্যবহার করে অস্ত্রোপচারের সাফল্যের ভিত্তিতে বিশ্বের সেরা ১০টি হাসপাতালের মধ্যে দশম স্থান অর্জন করেছে বলে জানিয়েছেন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আলমগীর হোসেন।
অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল 
কক্সবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাহিদুর
কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্ত্রী ও দুই শিশুসন্তানসহ নিখোঁজ রয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদুর রহমান।
কক্সবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাহিদুর
চবির রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুর ওপর ‘হামলে পড়ল’ ৫ জন, অতঃপর...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর রাতে ঘুমন্ত দুই পথশিশুকে দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাকসুদ আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।
চবির রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুর ওপর ‘হামলে পড়ল’ ৫ জন, অতঃপর...
আরও পড়ুন
রামেক শিক্ষার্থীর মাকে আটকে রেখে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর
ডেঙ্গুতে রামেকে আরও এক মৃত্যু, চিকিৎসাধীন ১৩৭