ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক’ শুরু

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি করেন ওরাল প্রেজেন্টেশন ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজকরা : ছবি আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফাজ বায়োলজি অ্যান্ড জিনোমিকস ল্যাব’—এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে ওরাল প্রেজেন্টেশন ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করেন আয়োজকরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, (ভারঃ) রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল, প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস সহ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস বলেন, বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি মারাত্মক সংকট হিসেবে দেখা দেওয়ায় এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা বিকল্প উপায় খুঁজছেন। ব্যাকটেরিওফেজ হলো এমন এক ধরনের ভাইরাস যা নির্দিষ্ট ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। এই ড্রাগ রেজিস্টেন্স সমস্যা মোকাবেলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে পরিচালিত ‘ফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’-এর মাধ্যমে গবেষণা চালিয়ে যাচ্ছি। ব্যাকটেরিওফেজ নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর বিশ্বে ২২শে অক্টোবর ‘বিশ্ব ফেজ দিবস’ এবং ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ‘বিশ্ব ফেজ সপ্তাহ’ পালিত হয়ে থাকে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত এই দিবস বা সপ্তাহটি পালিত হয়নি। তবে আমাদের একটি বিশেষায়িত ফেজ ল্যাব থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে বাংলাদেশে প্রথমবারের মতো এই দিনটি ও সপ্তাহটি উদযাপনের একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তারই ধারাবাহিকতায় এই বিশেষ দিনটি ও সপ্তাহটি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিশ্ব ফাজ সপ্তাহ উপলক্ষ্যে কর্মসূচি আয়োজন করায় উক্ত বিভাগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস-এর প্রাদুর্ভাব হচ্ছে, সেগুলো নির্ণয় করতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োজন হচ্ছে, সে লক্ষ্যে ফাজ সম্পর্কে সকলকে অবগত করা; বিশেষ করে এই ডিসিপ্লিনে যারা পড়াশোনা করছে, গবেষণা করছে তাদেরকে সচেতন করার গুরুত্ব অনেক। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার এখানেই আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) তিন দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) ব্যাকটেরিওফাজের মডেল প্রস্তুতকরণ, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হবে বলে জানা গেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন। জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন।
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের জেরে উপাচার্য ভবনে তালা, সেই সঙ্গে বন্ধ প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্থিক ব্যবস্থাপনাতেও।
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তাদের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে তাদের সব অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয় তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন? তিনি আরও বলেন, অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না। এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আরটিভি/টিআর
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক পিএলসি।
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
আরও পড়ুন
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
‘আপনি তো আলেম মানুষ, বেশি না দুই টাকা করে খাবেন’
হঠাৎ স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়