ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, এক্সচেঞ্জ ও বৃত্তির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবিতে ওআইএ চালু

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম
ছবি: আরটিভি

আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি, স্টুডেন্ট এক্সচেঞ্জ, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চালু হয়েছে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (Office of International Affairs—OIA)। আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন এ দপ্তর।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ষষ্ঠ তলায় স্থাপিত দপ্তরটির গত ২৭শে অক্টোবর মঙ্গলবার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য-সচিব মো. মাহমুদুল হক সানুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের নতুন এ দপ্তরের উদ্বোধন উপলক্ষে কার্যালয় ও এর চারপাশ রঙিন বেলুন ও ফিতা দিয়ে সাজানো হয়। উদ্বোধনের পর অতিথিরা দপ্তরের বিভিন্ন কক্ষ ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, OIA-এর কার্যক্রমের মধ্যে রয়েছে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ করা, দেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট এক্সচেঞ্জ ও স্টাডি অ্যাব্রোড প্রোগ্রামের সুযোগ তৈরি, ক্রেডিট ট্রান্সফার এবং স্বল্পমেয়াদি শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি পরিচালনা। পাশাপাশি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার কাজও করবে দপ্তরটি।

কার্যালয়টিতে কর্মকর্তা ও দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে সুসজ্জিত অফিস কক্ষ, দিকনির্দেশনা বোর্ড, আধুনিক কনফারেন্স ও অপেক্ষাগার এবং নারী-পুরুষের জন্য পৃথক ওয়াশরুম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, OIA চালুর মাধ্যমে মাভাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হওয়ার পাশাপাশি ক্যাম্পাসে বহুসাংস্কৃতিক ও বৈশ্বিক পরিবেশ গড়ে উঠবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬ এর রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দলটি নিজেদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে। 
জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’
বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে বলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
চলমান পরিস্থিতি নিয়ে সমালোচনাপূর্বক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এই পুলিশ প্রশাসনের ওপর টোটালি (সম্পূর্ণ) নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছা করেই তিনি নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
শেখ মুজিবের ম্যুরালে ভাসানীর প্রতিকৃতি স্থাপন
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন
ওভারটেক নিয়ে বিরোধ, হাতাহাতির একপর্যায়ে রিকশাচালককে চাপা দিল ট্রাক