ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি: আরটিভি

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে বলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিষয়টি স্বীকার করতেও তার কোনো দ্বিধা নেই বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এ মাহফিলের আয়োজন করে।

বক্তব্যে উপাচার্য বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে বিধায় তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কিছু নেই। আমার একটি পরিচয় আছে—আওয়ামী লীগের সেই জুলুম আমি সহ্য করেছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি: আরটিভি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রইছ উদ্দীন বলেন, দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি প্রত্যাশা করলে যিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন, তার সুস্বাস্থ্য কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা প্রয়োজন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে উপাচার্য বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর দেশে বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছিল না। ছাত্র-জনতা সেই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সবাইকে মুক্ত করেছে। তিনি আরও বলেন, এখন আবার স্বৈরাচার আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাই সুনাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকের রুখে দাঁড়ানো ও প্রতিবাদ করা উচিত।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দোয়া মাহফিলে অংশ নেন। মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
চলমান পরিস্থিতি নিয়ে সমালোচনাপূর্বক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এই পুলিশ প্রশাসনের ওপর টোটালি (সম্পূর্ণ) নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছা করেই তিনি নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, যদি মসজিদের ইমাম সাহেব বলে যে ‘আমি ঘুস খাই না’, তো তারে ঘুস দেবে কে?
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হয়েছে পাঁচ সদস্যের দল ‘ক্রোনোস্ট্রাইডার’।
মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল
‘নৈরাজ্যকে না’ স্লোগানে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জবি উপাচার্যের
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই ৫ কর্মকর্তা
রাতভর অবস্থানের পর আটক কর্মকর্তাদের পুলিশের কাছে দিল জবি ছাত্রদল