ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয় সাজবে না কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুতে

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট থেকে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ পর্যন্ত সড়কের দুই পাশজুড়ে শোভা পেত জারুল, কৃষ্ণচূড়া ও সোনালুর অপরূপ সৌন্দর্য। ঋতুভেদে রঙিন ফুলের সমারোহে সেজে ওঠা এই সড়ক ছিল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৌন্দর্যের প্রতীক। কিন্তু উন্নয়নের নামে কেটে ফেলা হয়েছে এসব গাছ। ফলে হারিয়ে গেছে সড়কের চিরচেনা সৌন্দর্য। যে পথ একসময় ফুলের রঙে বর্ণিল হয়ে উঠত, সেই পথ এখন হারিয়েছে তার প্রাকৃতিক শোভা। আর দেখা মিলবে না সেই চিরায়ত সৌন্দর্যের।

গত ২১, ২২ ও ২৩ অক্টোবর পূজার ছুটিতে বন্ধ ক্যাম্পাসে অনেকটা চুপিসারে কেটে ফেলা হয় গাছগুলো। তবে গাছ কাটা নিয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ দেখা গেলেও সরজমিনে কোনো প্রতিবাদ দেখা যায়নি।

একসময় এই সড়কের দুই পাশের ফুলেল সৌন্দর্য শিক্ষার্থীদের আড্ডা, ছবি তোলা আর অবসর কাটানোর অন্যতম আকর্ষণ ছিল। ফুলের রঙে রঙিন এই পথ ধরে চলাচলের পাশাপাশি অনেকেই মেতে উঠতেন স্মৃতিময় মুহূর্ত ধরে রাখার আয়োজনে। ক্যাম্পাসের সৌন্দর্যপ্রেমী শিক্ষার্থীদের কাছে জায়গাটি ছিল বিশেষ আকর্ষণের। কিন্তু উন্নয়নের বিস্তারে গাছ হারিয়ে ক্যাম্পাস ক্রমেই হয়ে উঠছে গাছশূন্য মরুভূমি। সবুজের ছায়া আর ফুলের বর্ণিল সমারোহের জায়গায় তৈরি হচ্ছে শূন্যতা। উন্নয়নের এই পরিবর্তনে হারিয়ে যাচ্ছে ক্যাম্পাসের চিরচেনা সৌন্দর্য, যা আর ফিরে দেখা যাবে না আগের মতো।

ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, ফার্স্ট গেটের গাছগুলোর ছায়ায় মিশে ছিল শিক্ষার্থীদের প্রতিদিনের অভ্যাস, বন্ধুত্ব আর ক্যাম্পাস জীবনের অসংখ্য ছোট ছোট গল্প। এমন একটি সুন্দর ও প্রাণবন্ত জায়গার গাছগুলো নির্বিচারে কেটে পুরো স্থানটিকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। উন্নয়নের নামে এমন অবিবেচনাপ্রসূত ও প্রকৃতিবিধ্বংসী সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির জায়গা ধ্বংস করে কিসের উন্নয়ন করা হচ্ছে? এখন ফার্স্ট গেট দিয়ে হাঁটলে সেই পরিচিত ছায়া নেই, নেই গাছের নিচে বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের চেনা পরিবেশ নেই। জায়গাটি আছে, কিন্তু জায়গাটির প্রাণটুকু কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটি গাছ কাটা মানে শুধু একটি বৃক্ষের মৃত্যু নয়; এর সঙ্গে ধ্বংস হয় পরিবেশের ভারসাম্য, পাখির আশ্রয় এবং শিক্ষার্থীদের অসংখ্য স্মৃতি। আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু উন্নয়নের নামে নির্বিচারে সবুজ ধ্বংস; এই সংস্কৃতির তীব্র নিন্দা জানাই। শুধু নতুন গাছ লাগানোর আশ্বাস দিয়ে এই ক্ষতি আড়াল করা যাবে না, প্রয়োজন পরিকল্পিতভাবে সবুজ ক্যাম্পাস ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ। একটি বিশ্ববিদ্যালয় শুধু ভবন আর রাস্তার সমষ্টি নয়, তার প্রকৃতি, পরিবেশ ও শিক্ষার্থীদের স্মৃতিও বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

সাবেক শিক্ষার্থী ও সংগঠক রাতুল মুন্সী বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে শিক্ষার্থীদের কোন ক্ষোভ নাই, ক্যাম্পাস থেকে এতো গুলো পরিপক্ক গাছ কেটে ফেলল, কিছু শিক্ষার্থী শুধু ফেইসবুকে লিখালিখি করল বাকিরা সবাই চুপ। এটা দুঃখজনক বিষয়। আর ভিসি মহোদয় বলছিল গাছগুলো কাটা হবে না, স্থানান্তর হবে। মিথ্যার আশ্রয় কেন নিলেন তিনি? একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন মিথ্যা আশ্বাস দেয় তখন আন্দোলনরত শিক্ষার্থীদের আর কিছু করার থাকে না। পরিবেশবান্ধব সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এতগুলো গাছ কাটা হল। এর বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক আবার ভিসি মহোদয় উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। গাছ গুলো কেটে এবং মিথ্যার আশ্রয় নিয়ে কর্তৃপক্ষ তাদের অযোগ্যতার পরিচয় দিয়েছেন। তারা আসলে শিক্ষার্থীবান্ধব না।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম জনি বলেন, একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই ক্যাম্পাসের প্রতিটি পথ, গাছপালা ও পরিচিত জায়গার সঙ্গে আমারও এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে ফাস্ট গেট থেকে চির উন্নত মম শির পর্যন্ত ফুলগাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য এবং শিক্ষার্থীদের আড্ডা ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। তাই গাছগুলো কাটা পড়ায় স্বাভাবিকভাবেই কিছুটা মন খারাপ হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামোগত কার্যক্রমও অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, আমি মনে করি, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ পরস্পরের পরিপূরক হওয়া উচিত। বর্তমান প্রশাসন এ বিষয়ে আন্তরিক এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাদের ইতিবাচক উদ্যোগের প্রতি আমার আস্থা রয়েছে। আমার প্রত্যাশা, ভবিষ্যতে গাছ অপসারণের প্রয়োজন হলে তা যেন যথাযথ পরিকল্পনা ও পরিবেশগত বিবেচনার ভিত্তিতে করা হয়। পাশাপাশি নতুন বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য আরও সমৃদ্ধ করা হোক। আমরা এমন উন্নয়ন চাই, যেখানে আধুনিকতার পাশাপাশি প্রকৃতি, সবুজ সৌন্দর্য এবং শিক্ষার্থীদের আবেগ ও স্মৃতিরও যথাযথ মূল্যায়ন থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন। জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন।
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের জেরে উপাচার্য ভবনে তালা, সেই সঙ্গে বন্ধ প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্থিক ব্যবস্থাপনাতেও।
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তাদের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে তাদের সব অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয় তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন? তিনি আরও বলেন, অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না। এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আরটিভি/টিআর
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক পিএলসি।
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
আরও পড়ুন
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
চবি ক্যাম্পাসে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা