ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সিগারেট ধরানো নিয়ে জুনিয়র শিক্ষার্থী কতৃক সিনিয়র শিক্ষার্থীদের মারধরের ঘটনায় দিনভর উত্তেজনা বিরাজ করে। এসময় অভিযুক্ত শিক্ষার্থীর হলের সামনে, ক্যাম্পাসের মুল ফটক বন্ধ করে বিক্ষোভ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

রোববার (১১ অক্টোবর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত দফায় দফায় এ উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চায়ের দোকানে সিগারেট ধরানোকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনীম সিগারেট ধরানোর অনুমতি চান দোকানে উপস্থিত থাকা ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদের কাছে। আহাদ অনুমতি দিলেও একই স্থানে উপস্থিত থাকা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ অনুমতি দিতে চাননি। পরবর্তীতে তা নিয়ে কথা কাটাকাটি হয় এবং ভিন্ন বিভাগের পরিচয় দিয়ে সিনিয়রদের সাথে তর্কে জড়ান পার্থ। এক পর্যায়ে সিনিয়রদের মারধর শুরু করেন সে।

পরে এ বিরোধকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টদের অভিযোগ, দুপুরের ঘটনার জেরে বিকেল তিনটার দিকে মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মারধর করতে মুন্সী মেহেরুল্লাহ হলের দিকে যান। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার সেখানে উপস্থিত হন। এ সময় তারা হলের ফটক বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে হলের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসে যান প্রক্টর ও সংশ্লিষ্টরা। প্রক্টর অফিসে ঘটনার লিখিত অভিযোগ দেওয়ার কথা বলা হলে মেনে নিতে পারেননি আন্দোলনরতরা। পরবর্তীতে তারা প্রধান ফটকে অভিযুক্ত শিক্ষার্থীর ছবি টাঙিয়ে ধরিয়ে দেওয়ার জন্য বলেন।

পরে বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে সেখানে অবস্থান নেন তারা। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল প্রায় এক ঘন্টা ব্যাহত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় পরে মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্টের কার্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে আলোচনা হয়। সেখানে জুনিয়র শিক্ষার্থী নিজের ভুল স্বীকার করে সিনিয়র শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, আজ জুনিয়র সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার পর সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা প্রধান ফটক বন্ধ রেখে বাস আটকে রাখেন। তারাও বিষয়টির সমাধান চাচ্ছিলেন। পরে তাদের নিয়ে মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্টের কক্ষে বসা হয়। জুনিয়র শিক্ষার্থীকে সেখানে আনা হলে সে নিজের ভুল স্বীকার করে সিনিয়রদের কাছে ক্ষমা চায়। এরপর উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং প্রক্টর দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে জানিয়ে প্রক্টর বলেন, এর মাধ্যমে জ্যেষ্ঠ ও নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা করেন।

এদিকে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য, শিষ্টাচার ও সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা দিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। ১১ অক্টোবর স্বাক্ষরিত ওই নির্দেশনায় জ্যেষ্ঠ শিক্ষার্থীদের নবীনদের প্রতি স্নেহশীল, সহনশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় অপমানজনক মন্তব্য, অসৌজন্যমূলক আচরণ, উসকানিমূলক কর্মকাণ্ড এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা থেকে সব শিক্ষার্থীকে বিরত থাকতে বলা হয়েছে। জ্যেষ্ঠ ও নবীন শিক্ষার্থীদের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝি বা বিরোধ দেখা দিলে ব্যক্তিগতভাবে কিংবা দলবদ্ধভাবে তা সমাধানের চেষ্টা না করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর অথবা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে আজ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝানো সম্ভব হয়। এরপর হলের কার্যালয়ে সবার উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে দপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি শিক্ষার্থীদের এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আজ ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার পর শিক্ষার্থীরা আন্দোলন করেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে প্রভোস্টের কার্যালয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে, যাতে ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের প্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু হয়েছে। 
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
চুয়েটের বাস থামিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের বহনকারী ক্যাম্পাসমুখী বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ঐ এলাকার স্থানীয় ছাত্রদলের বিরুদ্ধে। 
চুয়েটের বাস থামিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 
হলের কক্ষে ‘সুইসাইড নোট' রেখে নিখোঁজ জাবি শিক্ষার্থী, থানায় জিডি
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে হলের সামনে থেকে বাসে ওঠেন মোহাইমিনুল। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। 
হলের কক্ষে ‘সুইসাইড নোট' রেখে নিখোঁজ জাবি শিক্ষার্থী, থানায় জিডি
আল্টিমেটাম পার হওয়ায় উপাচার্যকে তালাবদ্ধ করলেন চুয়েট শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে রেখেই ভবনের ফটকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার আলটিমেটাম দেওয়া হলেও নির্ধারিত সময় পার হওয়ার পর তারা এ পদক্ষেপ নেন। এর আগে, চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই সোমবার সকালে ক্যাম্পাসে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। পরে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন। উপাচার্য ভবনে প্রবেশের পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়লে সেটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা, ফটকে তালা দেওয়া এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন তাঁরা। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের ভেতরের ফটকে তালা লাগিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তালা, তালা, তালা হবে, ভিসি ভবন তালা হবে’ এবং ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগান দেন। উপাচার্য নিয়োগের প্রতিবাদ এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। আন্দোলন ও কর্মবিরতির কারণে টানা ২০ দিন ধরে চুয়েটে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। উপাচার্য ভবনে তালা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আরটিভি/এসকে
আল্টিমেটাম পার হওয়ায় উপাচার্যকে তালাবদ্ধ করলেন চুয়েট শিক্ষার্থীরা
প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ নতুন উপাচার্যের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ নতুন উপাচার্যের
আরও পড়ুন
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
পোশাকের ট্যাবু ভাঙতে ‘সংস্কৃতির সমতার’ বার্তা
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির অধ্যাপক
বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: যবিপ্রবি উপ-উপাচার্য