ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে রেজওয়ান নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ক্যাম্পাস এলাকায় বৃষ্টি হচ্ছিল। এ কারণে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট বন্ধ ছিল। এ সময় দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে অবস্থান নেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

একপর্যায়ে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ানকে আটক করেন তারা। এ সময় তার হাতে ককটেল পাওয়া গেছে বলে দাবি করেন আটককারীরা। এছাড়াও তার ফোনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ আরটিভিকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য আমরা সব সময় সচেষ্ট আছি এবং ভবিষ্যতেও থাকব।’

তিনি আরও বলেন, ‘বিকেলের দিকে সাধারণত প্রথম গেট ছাড়া অন্য সব গেট বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্পাসের আশপাশেও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকেন। তবে হঠাৎ বৃষ্টির কারণে তারা হয়তো ভেতরের দিকে অবস্থান করছিলেন। আর এই সুযোগটিই কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।’

এর আগে, একই দিন বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার তিন বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। 
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাসিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান।
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
চবির সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদল।
চবির সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
বাসে আগুন ও ককটেল নিক্ষেপ, প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
টিএসসিতে ফের ককটেল বিস্ফোরণ
মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ