ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: আরটিভি

ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণিল আলোকসজ্জা, প্রদীপের সারি ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসব মুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপিত হয়েছে শ্যামাপূজা ও আলোক বন্দনা ১৪৩৩।

সোমবার (৯ নভেম্বর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রাঙ্গণে সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের সূচনা হয়। ‘শ্যামাসংহিতা’র ‘অভয়ের বজ্রনিনাদে ভাঙুক অন্তরের সকল অন্ধকার’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে তিনি অনুষ্ঠানিকতার সূচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. দ্বীপ কুমার সাহা।

আয়োজনের নির্ঘণ্ট অনুযায়ী, মন্দিরে সন্ধ্যা ৬ টা ১মিনিট থেকে ৬টা ১৬ মিনিটের মধ্যে প্রতিমা স্থাপন ও বরণ করা হয়। সন্ধ্যা ৭টা থেকে আরতি নৃত্য এবং রাত ৭টা ৫৬ মিনিট থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে মঙ্গলঘট স্থাপন ও পূজারম্ভ সম্পন্ন হয়। রাত ৮টায় অতিথিদের বক্তব্য, এরপর পুষ্পাঞ্জলি এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তফী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ইঞ্জিনিয়ার অমিত রায় চৌধুরী এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. অজয় কৃষ্ণ সরকার।

শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় নয়, প্রদীপের আলো ও বর্ণিল সাজসজ্জায় মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবের মিলনমেলা। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। দীপাবলির আলোকে এবং পূজার ধর্মীয় আবহে ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

এসময় সনাতন ধর্মাবলম্বী অনুসারী ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মন্দিরের স্থায়ী জায়গার বিষয়টি সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. দ্বীপ কুমার সাহা রুয়েট প্রশাসনের কাছে তুলে ধরেন। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক তার বক্তব্যে মন্দিরের জন্য স্থায়ী জায়গার বিষয়ে আশ্বাস জানিয়ে বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক সংগঠন সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রীতম মণ্ডল বলেন,“সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করায় রুয়েট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘদিন ধরে মন্দিরের জন্য স্থায়ী জায়গার আবেদন জানিয়ে আসছি আমরা। আমাদের প্রত্যাশা প্রশাসন শীঘ্রই সেই আবেদন অনুমোদন ও বাস্তবায়ন করবে এবং ভিসি মহোদয় সে আশ্বাস দিয়েছেন।”

সনাতন ধর্মীয় বিশ্বাসে শ্যামা বা কালী পূজার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আরাধনা করা হয়। দীপাবলি কে অন্ধকারের বিপরীতে আলোর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বাংলায় কার্তিক মাসের এ কালীপূজা ‘দীপান্বিতা কালীপূজা’ নামেও পরিচিত। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার উপলক্ষ্য হয়ে ওঠে। দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিন সোমবারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শ্যামাপূজা ও আলোক বন্দনার সফল পরিসমাপ্তি ঘটেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে সঙ্গী হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এবারই প্রথম ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার স্মৃতিস্মারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার তিন বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। 
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট
আজ শ্যামাপূজা ও দীপাবলি
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে