ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেরোবি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল   

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
বেরোবি শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবির।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় মিছিলটি উপাচার্য ভবনের সামনে থেকে শুরু হয়ে কৃষ্ণসড়ক ঘুরে প্রধান ফটকে শেষ হয়।

মিছিলে ‘আপা আপা করিস না’, ‘তোদের আপা আসবে না’, ‘লীগ ধর জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর’, ‘ধরা ধরা জেলে ভর’সহ নানা ধরনের স্লোগান দেন।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরান বলেন, ভারতীয় আধিপত্যবাদকে বলতে চাই ভারত যদি বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা করতে চায় বাংলাদেশের জনগণ এটা কোনভাবেই মেনে নিবে না। বাংলাদেশের জনগণ জুলাই যেভাবে ঐক্যবদ্ধ ছিল আগামীতেও যদি দরকার হয় বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে যেকোন নৈরাজ্যকে রুখে দিবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ-আওয়ামী লীগ-যুবলীগকে বলতে চাই, আপনারা যেভাবে আগে চুপচাপভাবে ছিলেন, সেভাবেই থাকেন। যদি আপনারা নৈরাজ্য সৃষ্টি করতে চান তাহলে এটার ফলাফল কোন ভাবেই ভালো হবে না। সারাদেশের ছাত্র সমাজ এবং অন্যান্য সংগঠনকে বলতে চাই, আপনারা আসেন আমরা একসঙ্গে মাঠে থাকি এবং আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগকে রুখে দিতে আমরা সবসময় ঐক্য থাকব ঐক্যবদ্ধ থাকব।

ইমরান বলেন, এখন সরকারি দলকে বলতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলতে চাই যে জুলাই সনদ মেনে নিন, গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, না হলে আপনারা এই ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা দেখেছি এই আওয়ামীলীগ ১৭ বছর ক্ষমতায় থেকে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তারা গুম খুন হত্যার রাজনীতি শুরু করে দিয়েছিল। সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশে বিভাজনের রাজনীতি তৈরি করতে চায়। আমরা সেই জায়গায় স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আবারও জুলাইয়ের মত জীবন দিব। আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু হলেও সেই পতিত স্বৈরাচারকে আর আমরা ফিরে আসতে দেব না।

তিনি আরও বলেন, এই খুনি হাসিনা জুলাই আগস্টে আমাদের ২ হাজারের বেশি ভাইকে শহীদ করেছে। তারা হাজার হাজার জনকে আহত করেছে, শিশুদেরকে তারা শহীদ করেছে। সেই খুনি হাসিনাকে আর দেশে ফিরে আসতে দেওয়া হবে না।

রাকিব বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাইতে চান তাহলে গণভোটের গণরায়কে বাস্তবায়ন করুন যে জনগণ ৭০ শতাংশ জনগণ গণভোটের রায়ের পক্ষে রায় দিয়েছে শেষ গণভোটকে মেনে নিন, জাতীয় জুলাই সনদকে মেনে নিন, তাহলে এই আওয়ামী রাজ্যকে আমরা রুখে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেরোবি শিক্ষার্থী
‎রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফিক হাসান অভি নিহত হয়েছেন। 
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেরোবি শিক্ষার্থী
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন দিয়েছে শাখা ছাত্রদল।
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন