ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার স্মৃতিস্মারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২৩১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি উপহার হিসেবে ফুল, চিঠি ও চকলেট দিয়ে তাদের বিদায় জানানো হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মো. ফিরোজ আল মামুন, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নতুল করিম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সমাজকল্যাণ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এসময় নিহত শিক্ষিকাকে স্মরণ করেন তারা।

বিদায়ী শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তার মানে এই নয় যে বিভাগের সঙ্গে আমাদের পথচলা শেষ হয়ে যাচ্ছে। বিভাগের স্বার্থ ও কল্যাণে তোমরা (অধ্যয়নরত শিক্ষার্থীরা) কাজ করে যাবে।

তারা আরও বলেন, বিদায়ের এই মুহূর্তে বিভাগের কিছু বেদনাদায়ক স্মৃতিও মনে পড়ছে। আমরা আমাদের আসমা সাদিয়া ম্যামকে হারিয়েছি। তার হত্যাকাণ্ডের পর আমরা আশঙ্কা করেছিলাম, বিভাগটি হয়তো আবার পিছিয়ে পড়বে। তবে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ম্যামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমরা সেই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি।

তারা বলেন, ম্যামের বিচারের মুখ দেখে যেতে পারিনি। দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে রাখছি। আজকের অনুষ্ঠানের আয়োজন করে ম্যামের রুমের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন মনে পড়ছিল আর একাকিত্ব ফিল হচ্ছিল। আমরা দেখি ম্যামের মৃত্যুর পর প্রত্যেকদিন ওনার হাসব্যান্ড গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা কল্পনার বাহিরে। আমরা ম্যামের জন্য দোয়া যাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এ সময় শিক্ষকেরা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

আলোচনায় বিভিন্ন শিক্ষকেরা বলেন, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হলেও শেখার সময় শেষ হয়ে যায় না। সবাই সরকারি চাকরিতে প্রবেশ করবে, এমনটি নয়। তাই ইন্টার্নশিপের সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে। অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপের মাধ্যমেই চাকরির সুযোগ তৈরি হয়। জ্ঞান অর্জন ও দক্ষতা চর্চাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। হতাশ না হয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, অনেকেরই পছন্দের পেশায় যাওয়ার সুযোগ হয় না। তবে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পেশার মধ্যে একটি যোগসূত্র রয়েছে। তাই কর্মজীবনে প্রবেশের পর পেশাদারত্ব নিশ্চিত করতে হবে। পেশাদারত্ব বলতে সংশ্লিষ্ট পেশার মূলনীতি, চাহিদা, দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করাকে বোঝায়। নিজ নিজ পেশার মূল লক্ষ্য ও উদ্দেশ্য আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করাই প্রকৃত পেশাদারত্ব।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ বিভাগের দায়িত্ব গ্রহণের পর কাজের পরিধি ও দায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে আল্লাহর সহযোগিতা ও সহকর্মীদের সমর্থনে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করছি। মূলত আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থেকেই নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার তিন বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। 
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাসিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান।
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
আরও পড়ুন
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত