ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি সম্মেলন, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম
আরটিভি গ্রাফিক

ক্যাম্পাস জীবনের বিদায়প্রান্তে দাঁড়িয়ে ইসলামী মূল্যবোধ ও জ্ঞানচর্চার সংস্কৃতি অব্যহত রাখার প্রত্যয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগ ‘ফাতিহ ’২১’-এর আয়োজনে আগামী ২ ডিসেম্বর রুয়েটের সেন্ট্রাল ফিল্ডে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার উৎকর্ষের পাশাপাশি তরুণদের ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দ্বীনি জীবনবোধে উদ্বুদ্ধ করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। দ্বীনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে উপলব্ধি করা এবং ইসলামী জ্ঞানের চর্চা ও বিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা আয়োজকদের। ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও কর্মক্ষেত্রেও ইসলামী মূল্যবোধের প্রতিফলন এবং পরবর্তী প্রজন্মের কাছে ইসলামের আদর্শ ও ঐতিহ্য পৌঁছাতে কাজ করে যাচ্ছে ফাতিহ-২১।

আয়োজক শিক্ষার্থীরা জানান, ফাতিহ’২১ এর নামকরণেও রয়েছে ঐতিহাসিক প্রেরণা। ইতিহাসের অন্যতম প্রভাবশালী মুসলিম শাসক সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (রহ.) মাত্র ২১ বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে সাহস, দৃঢ়সংকল্প ও দূরদর্শিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার জীবনাদর্শে অনুপ্রাণিত হয়েই এমন নামকরণ। শুধু ইসলামী ব্যক্তিত্বে পরিচিতি নয়; বরং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে নিজেদের মেধা ও সামর্থ্য কাজে লাগানো, প্রতিকূলতার মাঝেও আদর্শে অবিচল থাকা এবং দুনিয়াবি সফলতার পাশাপাশি পরকালের জীবনে সাফল্যের লক্ষ্যে দৃঢ় আয়োজক তরুণ প্রকৌশল শিক্ষার্থীরা।

বিদায়ী ব্যাচ হিসেবে একইসঙ্গে ক্যাম্পাসে স্মৃতিচিহ্ন এবং ভবিষ্যত শিক্ষার্থীদের দ্বীন ও কল্যাণমুখী চিন্তার সুদূর প্রসারী স্বাক্ষর রেখে যাওয়ার ভাবনা থেকেই সম্মেলনটির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে আয়োজক কমিটির প্রতিনিধি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেওয়ান মো. নাফিস ইকবাল বলেন, ক্ষণস্থায়ী কোলাহল বা অর্থহীন আয়োজনের ভিড়ে হারিয়ে না গিয়ে, প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার উৎকর্ষের পাশাপাশি রবের সঙ্গে বান্দার সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্য আমাদের। রুয়েট ক্যাম্পাসে একটি সুস্থ, পরিশুদ্ধ ও স্থায়ী দ্বীনি সংস্কৃতির উত্তরাধিকার তৈরিতে আমরা সম্মেলনের উদ্যোগ নিয়েছি। আমাদের অগ্রজ আবাবিল ’১৯ ও সালসাবিল ’২০ এর ভাইদের সূচিত কল্যাণময় ধারার আমানতকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার বিনীত প্রচেষ্টা করছি আমরা।

সম্মেলনের প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ দেশের তরুণদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও দ্বীনি আলোচনার প্রসারে সুপরিচিত। আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ধর্মীয় আলোচনা ও ইসলামি শিক্ষাভিত্তিক উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তার উপস্থিতিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আগ্রহ ও এমন উদ্যোগের প্রশংসা পরিলক্ষিত হয়েছে। ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে আয়োজনের পরিকল্পনায় কাজ করছেন তারা।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের জন্য অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নারী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের জন্য পৃথক ও নির্ধারিত স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে। রেজিস্ট্রেশন ফি জুনিয়রদের জন্য মাত্র ২১টাকা এবং শুধু ২১ সিরিজের শিক্ষার্থীদের জন্য ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও নিবন্ধিত শিক্ষার্থীদের জন্য থাকছে ১২টি দোয়ার স্টিকার, একটি কিবলা স্টিকার, দুটি বুকমার্ক এবং স্মারক হিসেবে চাবির রিং সংবলিত বিশেষ উপহার প্যাকেজ। হল ভিত্তিক নির্ধারিত পিক-আপ পয়েন্ট থেকে সম্মেলনের টোকেন সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

বর্তমান সময়ে তরুণদের মধ্যে আত্মিক প্রশান্তি, নৈতিক দৃঢ়তা ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছে ফাতিহ ’২১। তাদের মতে, প্রকৌশল শিক্ষার জটিল সমীকরণ ও পেশাগত সাফল্যের প্রতিযোগিতার পাশাপাশি বস্তুবাদী চিন্তা এবং নানামুখী অপসংস্কৃতির প্রভাব তরুণদের প্রকৃত লক্ষ্য ও আত্মিক প্রশান্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এ বাস্তবতায় জ্ঞান ও মূল্যবোধের সঙ্গে ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, তাকওয়া ও চারিত্রিক সততার সমন্বয় ঘটাবে এ সম্মেলন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভর্তিতে আসন কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোন বিভাগে কত সিট?
উত্তরাঞ্চলের বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মতিহারের ৭৫৩ একরের সবুজ চত্বরে এর অবস্থান। এই বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের অধীনে রয়েছে মোট ৫৯টি বিভাগ। এছাড়াও রয়েছে দুইটি ইনস্টিটিউট।
ভর্তিতে আসন কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোন বিভাগে কত সিট?
শাবিপ্রবির হলের খাবারে মিলছে পোকা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে খাবারের দাম বাড়ানো হলেও মান উন্নয়নে কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, বর্ধিত দামেও নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এমনকি খাবারে পোকা পাওয়ার মতো ঘটনাও ঘটছে।
শাবিপ্রবির হলের খাবারে মিলছে পোকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ছে। ২৫ নভেম্বর ২০২৬ আবেদনের সময় শেষ হওয়ার কথা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আবেদনের সময় আরও দুদিন বৃদ্ধি করা হবে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী
নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
সব ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
আরও পড়ুন
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
পর্দা বজায় রেখে নারীদের স্কুটি চালানো কি জায়েজ, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
রুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ