ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবির হলে খাবারের মিলছে পোকা

শাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি : আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে খাবারের দাম বাড়ানো হলেও মান উন্নয়নে কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, বর্ধিত দামেও নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এমনকি খাবারে পোকা পাওয়ার মতো ঘটনাও ঘটছে।

শিক্ষার্থী ও হল সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর থেকে হল অফিসের নোটিশের মাধ্যমে প্রতিটি খাবারের মূল্য পুনঃনির্ধারণ করা হয়। এতে দেখা যায় আগের দামের চেয়ে প্রায় প্রতিটি খাবারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে ডিম ও ভাতের দাম ছিল ৩৫ টাকা, সেখানে এখন নেওয়া হচ্ছে ৪০ টাকা। প্রতি শুক্রবারে পরিবেশন করা চিকেন বিরিয়ানির দাম ৯০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। ভাত ও শুঁটকি আগে ৩৫টাকা রাখা হলেও বর্তমানে ৪০ টাকা করে রাখা হচ্ছে। তবে খাবারে ছোট ৩ পিসের বেশি শুঁটকি পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

এছাড়া খাবার তালিকায় পাঙ্গাশ মাছ ও ভাতের নির্ধারিত মূল্য ৩৫ টাকা উল্লেখ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা করে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে খাবারের দাম বাড়লেও সেই অনুযায়ী খাবারের মান বাড়েনি। উল্টো খাবারে পোকা পাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। দ্রুত খাবারের মান নিশ্চিত করা এবং তালিকা অনুযায়ী ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী মিয়াদ ইসলাম বলেন, খাবারে পোকা পাওয়া যাচ্ছে। তাদের ব্যবহারেও গা সারা ভাব। এমনকি সবগুলা খাবারে দাম বাড়ানো হয়েছে। গত সপ্তাহেও ছোট এক পিস মুরগি ৩০ টাকা করে রাখতো, এখন ৪০ টাকা। পাঙ্গাস মাছ তালিকায় নির্ধারিত ৩৫ টাকা কিন্তু আজকে ৪০ টাকা করে নিচ্ছে।

তিনি বলেন, প্রতিটি খাবারে দাম বাড়ানো হলেও মানের কোনো পরিবর্তন হয়নি।

খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহপরান হলের আবাসিক আরেক শিক্ষার্থী ইয়াহিন সাজিদ বলেন, দাম যদি ৩৫ থেকে ৪০ করা হয়, স্বাদ এবং পরিমাণ দুটোই একটু বাড়ার কথা ছিল। কিন্তু কোনোকিছুই পরিবর্তন হয়নি। পরিমাণে যা আছে তাই, জাস্ট দামটা বেড়েছে।

এ বিষয়ে শাহপরান হলের শিক্ষার্থী আরমান বলেন, গত সপ্তাহ থেকে ডাইনিং এ হঠাৎ খাবারের দাম ৫ টাকা থেকে ১০ টাকা বেশি রাখা হচ্ছে কিন্তু সেই তুলনায় খাবারের মান কোন পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, হল প্রশাসন যদি খাবারের দাম বাড়াতে চায় তাহলে তাদের ভর্তুকি দেওয়া উচিৎ। কিন্তু দাম বাড়ানো হয়েছে অথচ খাবারের গুনগত মান ন্যূনতম বাড়েনি। উল্টো খাবারে পোকা পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

এ বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি গতকালও ডাইনিং ঘুরে দেখেছি শিক্ষার্থীরা অভিযোগ করেনি। আর খাবারের দাম বাড়ানো হয়নি। অন্য হলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকে আবার আমি হলে যাবো। বাকি দুই হলের খাবার তালিকা নিয়ে সমন্বয় করার চেষ্টা করব।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ছে। ২৫ নভেম্বর ২০২৬ আবেদনের সময় শেষ হওয়ার কথা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আবেদনের সময় আরও দুদিন বৃদ্ধি করা হবে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী
নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
সব ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে নীরবতা, অধিকাংশ মানুষ গভীর ঘুমে। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ভেসে আসে ‘হু হা’ শব্দ। এক জায়গা থেকে শুরু হওয়া সেই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে ঘুম ছেড়ে বেরিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ক্লাস কিংবা কোনো জরুরি কাজের জন্য নয়, তাদের গন্তব্য বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
আরটিভিতে সংবাদ প্রকাশের পর দুই হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ