ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে চলছে ৪০ সংগঠনের ‘সাংগঠনিক সপ্তাহ’, নবীনদের টানতে নানা আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: আরটিভি

রঙিন তাঁবু আর নবীন শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে রোববার (২৯ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়টিতে শুরু হয়েছে ৪০টি সংগঠনের সপ্তাহব্যাপী ‘সাংগঠনিক সপ্তাহ’।

এ আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ডি-বিল্ডিং পর্যন্ত সড়কের দুই পাশে নানা নকশা ও সাজে টেন্ট (তাঁবু) সাজিয়েছেন সংগঠনগুলোর সদস্যরা। রোববার সকাল থেকেই সরেজমিনে দেখা যায়, টেন্টগুলোতে ঘুরে ঘুরে সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে নবীন শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছেন। ক্যাম্পাসের পাশাপাশি নতুন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে সংগঠনগুলো তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও জোর প্রচারণা চালাচ্ছে।

সাংগঠনিক সপ্তাহ ছাড়া বছরের অন্য কোনো সময়ে সংগঠনগুলোতে নতুন সদস্য হওয়ার সুযোগ না থাকায় নবীন শিক্ষার্থীরাও নিজেদের পছন্দের সংগঠনে যুক্ত হতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে মানবসেবার উদ্দেশ্যেই মূলত তারা এসব সংগঠনে যুক্ত হচ্ছেন।

নিজের আগ্রহের কথা জানিয়ে পরিসংখ্যান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামজা ইসলাম বলেন, ‘শরীরচর্চা ও খেলাধুলা জীবনে শৃঙ্খলা আনে। তাই এরকম একটি ক্লাবে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি আমাদের বিভাগের সিনিয়রদের অনেকেই ডাটা সায়েন্স ক্লাবে রয়েছেন, আমিও সেটির সদস্য হতে চাই। এ ছাড়া ক্যারিয়ারবিষয়ক একটি ক্লাবের সঙ্গেও যুক্ত হওয়ার ইচ্ছা আছে।’

নিজেদের কার্যক্রম, ইতিবাচক উদ্যোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরে নতুন শিক্ষার্থীদের সংগঠনে যুক্ত করতে ব্যস্ত সময় পার করছেন সংগঠকরা।

শিক্ষার্থীদের সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরে সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলন বলেন,‘বিশ্ববিদ্যালয় জীবনে অনেক শিক্ষার্থীর দেরিতে ঘুমানো, দেরিতে ঘুম থেকে ওঠা কিংবা মাদক সেবনের মতো বদভ্যাস তৈরি হয়। এসব ক্ষতিকর অভ্যাস থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে আমাদের সংগঠন সাপ্তাহিক ফিটনেস সেশন ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক জীবনধারায় অভ্যস্ত করাই ফিটনেস ক্লাবের লক্ষ্য।’

সাস্ট স্পিকার্স ক্লাবের সহভাপতি আজিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার ভীতি ও সংকোচ দূর করতে আমরা কাজ করি। প্রতি সপ্তাহে স্পিকিং প্র্যাকটিস সেশন করি। এ ছাড়া ক্যারিয়ারবিষয়ক সেমিনার ও প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা চাই যেকোনো পরিস্থিতিতে একজন শিক্ষার্থী সাবলীলভাবে কথা বলবে।’

স্টুডেন্ট এইড সাস্টের সভাপতি শোয়াইব আহমদ চৌধুরী জানান, ‘ছাত্রকল্যাণমূলক কাজ, মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম আয়োজন ও শিক্ষার্থীদের নৈতিকতা অর্জনের জন্য ‘স্টুডেন্ট এইড সাস্ট’ কাজ করে। এ ছাড়া সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে ব্যবস্থাপনা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সক্ষম হবে।’

সাংস্কৃতিক চর্চার বিষয়ে থিয়েটার সাস্টের সেক্রেটারি রেজওয়ানুল হক বলেন, ‘থিয়েটার সাস্ট একটি সাংস্কৃতিক সংগঠন। অভিনয়, গান, কবিতা আবৃত্তি, কস্টিউম ডিজাইনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যাদের আগ্রহ রয়েছে, তারাই মূলত আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হন।’

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, এবারের সাংগঠনিক সপ্তাহে মোট ৪০টি সংগঠনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে— স্পোর্টস সাস্ট, ডিভাইন স্পেকট্রাম সোসাইটি (ডিএসএস), ক্যাম সাস্ট, জিডিএন সাস্ট, সাস্ট চেস ক্লাব, সাস্ট বিজনেস ক্লাব, টুরিস্ট ক্লাব, এসইউডিএস, নৃৎ, স্বপ্নোত্থান, চোখ-ফিল্ম সোসাইটি, স্টুডেন্ট এইড সাস্ট, কাইজেন সাস্ট, সুপা, কার্টুন ফ্যাক্টরি, সাস্ট ক্যারিয়ার ক্লাব, অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ, শিখড়, রিম মিউজিক্যাল ক্লাব, সাস্ট অটোফিউশন, সাস্ট আইআরএ, সাস্ট স্পিকার্স ক্লাব, আজ মুক্তমঞ্চ, সঞ্চালন, দিক থিয়েটার, মাভৈ আবৃত্তি সংসদ, সাস্ট ডাটা সায়েন্স, বাইনারি সাস্ট, সায়েন্স অ্যারেনা, নোঙর, কিন, সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক, ইনকিলাব মঞ্চ, থিয়েটার সাস্ট, সাস্ট মুনা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাস্ট ফিটনেস ক্লাব, সাস্ট স্কুল অব ডিবেট ও সাস্ট রিসার্চ সোসাইটি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল
ঢাকা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর গণপিটুনি দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মোবাইলে ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের অভিযোগে আটক করা হয়।  রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।  এ সময় তার ব্যক্তিগত মোবাইল ফোনে অনুসন্ধানের পর তার সঙ্গে যোগাযোগকারী অন্য ছাত্রলীগের নেতাদের ধরতে অভিযানে যান ছাত্রদলের নেতাকর্মীরা। জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত আটককৃত ব্যক্তির নাম মুন্না শেখ। তিনি ঢাকা কলেজে। রাষ্ট্রবিজ্ঞানের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুর। একই সঙ্গে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। ঢাকা কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আটক ছাত্রলীগের মুন্নার মুঠোফোনে ফরিদপুর,গাজীপুরসহ বিভিন্ন জায়গার ছাত্রলীগের সিনিয়র নেতাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, আমরা যাকে আটক করেছি তার বাড়ি ফরিদপুরে। সে ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। আমাদের কাছে তথ্য ছিল যে সে এই জায়গায় আসছে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি এবং পুলিশকে খবর দিয়েছি। তিনি আরও বলেন, তার সাথে ছাত্রলীগের অনেক গুরুত্বপূর্ণ নেতাদের যোগাযোগ রয়েছে। তার মুঠোফোনের মাধ্যমে আমরা ফরিদপুর,গাজীপুরসহ অনেক জায়গার অনেক ছাত্রলীগের বড় বড় নেতাদের সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমরা সেটা জানতে পেরেছি। নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মীর আটকের বিষয়টি আমরা এখনো অবগত নই। তাকে পুলিশের কাছে হস্তান্তর করে নাই। পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করলে বিষয়টি জানাব। আরটিভি/এসআর
ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল
জবিতে কোটা নিয়ে নতুন নির্দেশনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোটা আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জবিতে কোটা নিয়ে নতুন নির্দেশনা
খুবির সিন্ডিকেটে নাজমুস সাদাতের সদস্যপদ নিয়ে বিতর্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিনেট মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত দুই ব্যক্তি সিন্ডিকেটের সদস্য হওয়ার বিধান থাকলেও সিনেট কর্তৃক আগের মনোনিত সদস্যকে পরিবর্তন করে ড. সাদাতকে মনোনয়ন দেওয়া হয়নি।
খুবির সিন্ডিকেটে নাজমুস সাদাতের সদস্যপদ নিয়ে বিতর্ক
রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেসব তথ্য জানা খুবই জরুরি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ‘এ’ ইউনিট। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে ইউনিটটি।  এই ইউনিটের বিভাগগুলোর মধ্যে রয়েছে দেশসেরা আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন, অর্থনীতি ও ইংরেজিসহ বেশ কিছু স্বনামধন্য বিভাগ।  এছাড়াও এই ইউনিটে রয়েছে অন্যান্য ইউনিটের তুলনায় সবচেয়ে বেশি আসন।  যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো। ইউনিট পরিচিতি ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এ বছর এই ইউনিটে মোট ১৮৭০টি আসন সংখ্যা রয়েছে। এ বছর ২৭টি আসন সংখ্যা কমানো হয়েছে। আবেদন চলছে  গত ১৫ নভেম্বর সকাল ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। এই ইউনিটে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা (সার্ভিস চার্জসহ)। পরীক্ষার সময়সূচি  আগামী ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ২টা থেকে ৩টায় অনুষ্ঠিত হবে।  ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না। পরীক্ষার মান বণ্টন  ‘এ’ ইউনিট (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর বহুনির্বাচনি প্রশ্নপত্রে ক, খ, গ তিনটি অংশ থাকবে। এর মধ্যে (ক) বাংলা ৩৫ নম্বর, (খ) ইংরেজি ৩৫ নম্বর, (গ) সাধারণ জ্ঞান ৩০ নম্বর। মোট ১০০ নম্বর। পরীক্ষা পদ্ধতি গতবারের ন্যায় এবারও বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। সংগীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যাবহারিক পরীক্ষার পূর্ণমান হবে ১০০। পাস নম্বর ৪০ নম্বর। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্র বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া এ বছরও আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটেও এ বছর লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা  ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন এ ৩টি বিভাগে ভর্তির ক্ষেত্রে MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের (Reading Comprehension 25 ও Essay 25) একটি সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগের জন্য উক্ত MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১৫০০ জন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য MCQ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে ৪৫ শতাংশ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১৫০০ জন পরীক্ষার্থীদের নিয়ে উক্ত সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগের জন্য শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইনও ভূমি প্রশাসন বিভাগের জন্য MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। মেধাতালিকা তৈরি  এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধাতালিকায় এগিয়ে থাকবে। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.ru.ac.bd জানা যাবে। আরটিভি/এসআর
রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেসব তথ্য জানা খুবই জরুরি
জকসুর দাবির পর শীতকালীন ছুটি পুনর্বহালের আশ্বাস উপাচার্যের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা পুনর্বহালের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে যথাসময়েই শীতকালীন ছুটি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন উপাচার্য।
জকসুর দাবির পর শীতকালীন ছুটি পুনর্বহালের আশ্বাস উপাচার্যের
আরও পড়ুন
মানবিকতা যত দিন অবমানিত হবে, নজরুল তত দিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
শাবিপ্রবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ নভেম্বর
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা