ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’, কমেনি ভোগান্তি

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) দেশের প্রথম পূর্ণাঙ্গ ‘ক্যাশলেস ক্যাম্পাস’ হিসেবে ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো অধরাই রয়ে গেছে। অনলাইনভিত্তিক কিছু আর্থিক সেবা চালু হলেও ভর্তি, সেমিস্টার ও পরীক্ষা ফি, হল ফিসহ অধিকাংশ লেনদেনে এখনো ব্যাংকের ওপরই নির্ভর করতে হচ্ছে শিক্ষার্থী ও ভর্তিচ্ছুদের। এতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফি জমা দেওয়াসহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। এদিকে, ক্যাশলেস কার্যক্রমের অন্যতম ভিত্তি অটোমেশন প্রক্রিয়াও নানা জটিলতায় থমকে আছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ সেপ্টেম্বর দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস হিসেবে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। এতে পয়েন্ট-অব-সেল (পিওএস) মেশিন, বাংলা কিউআর ও এক্সক্লুসিভ ডেবিট কার্ড চালুর কথা ছিল। কিন্তু বাস্তবে এখনো পুরোনো ব্যাংকনির্ভর পদ্ধতিই বহাল রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ক্যাশলেস ক্যাম্পাসের উদ্বোধন করেছিলেন তৎকালীন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। তিনি বলেন, চুক্তির অধীনে একটি কার্ডের ডিজাইন সিন্ডিকেটে অনুমোদিত হয়েছিল। তবে বর্তমানে কাজটির অগ্রগতি সম্পর্কে তিনি অবহিত নন। ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, কিছু ক্ষেত্রে অনলাইন সুবিধা চালু থাকলেও পুরোপুরি সফলতা আসেনি, তবে কাজ চলছে।

এদিকে, ‘ই-রেজাল্ট অটোমেশন’ সফটওয়্যার নিয়ে জটিলতায় আবাসিক হল-সংক্রান্ত ফি আদায়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আগে ম্যানুয়ালি ফি জমা দেওয়া হতো। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর অনলাইনে ফি গ্রহণের উদ্যোগ নিলেও জটিলতার কারণে তা পুনরায় হল প্রশাসনের ওপর ন্যস্ত করে। হলগুলো পৃথক একাধিক ব্যাংক অ্যাকাউন্টে ফি জমা দিতে বলায় ব্যাংকে দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে।

আইসিটি সেন্টারের বর্তমান পরিচালক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. হাসনাত কবীর বলেন, বিষয়টি দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতায় আটকে আছে। এর দ্রুত সমাধান প্রয়োজন। ক্যাশলেস নিয়ে কোনো নতুন তথ্য আমার জানা নেই।

ক্যাম্পাসে তিনটি গুরুত্বপূর্ণ ব্যাংকের শাখা বা জোন থাকলেও কেবল অগ্রণী ব্যাংকেই ফি পরিশোধ করা যায়। এদিকে, ক্যাশলেস ক্যাম্পাস ঘোষণা দেওয়ার পরও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বাধীন খন্দকার বলেন, ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখনো হল, সেমিস্টারসহ সব ফি জমা দিতে হয়। অথচ আমরা শুনেছিলাম বিশ্ববিদ্যালয়কে ক্যাশলেস ক্যাম্পাসের আওতায় আনা হচ্ছে। যদি সুবিধাই না ভোগ করতে পারি, তাহলে ক্যাশলেস ক্যাম্পাস বলা মানে কী?

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকাশ হাসান ১০২ ডিগ্রি জ্বর নিয়ে ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হলের ফি দেওয়ার ভোগান্তির কথা জানান। মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাবেয়া আক্তারও ভর্তি ও অন্যান্য ফি দিতে গিয়ে লাইনে দাঁড়ানোর কষ্ট নিরসনে ক্যাশলেস ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন চান।

ভর্তির ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের কিছু সুযোগ থাকলেও পরীক্ষার ফরম পূরণ ও হলের ফি পরিশোধে সরাসরি অগ্রণী ব্যাংকে যেতে হচ্ছে। নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়াতেও একটি মাত্র ব্যাংকে (সোনালী ব্যাংক) টাকা জমা দেওয়ার ব্যবস্থা থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নবীনদের। গাইবান্ধা থেকে আসা শিক্ষার্থী মাহফুজ আরিয়ান বলেন, সোনালী ব্যাংকে একটি মাত্র বুথ থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে যেকোনো ডিজিটাল উদ্যোগে বর্তমান প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ক্যাশলেস ক্যাম্পাস এখনো বাস্তবতা থেকে অনেক দূরে। দেশের একটি নির্দিষ্ট জায়গায় বিচ্ছিন্নভাবে এটি বাস্তবায়ন সম্ভব নয়; এটি জাতীয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করতে হবে। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি ও পরীক্ষা-সংক্রান্ত কাজ দ্রুত অটোমেশনের আওতায় আনার কথা জানান তিনি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত তারিখে কোনো রদবদল করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। তবে এর আগে ১৬ ও ১৭ (শুক্র-শনিবার) অক্টোবর সাপ্তাহিক ছুটি। এর ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষেই ছুটি শুরু হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে আগামী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি হলেও সাপ্তাহিক দুই দিনের ছুটি যোগ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত খুলবে ২৫ অক্টোবর (রোববার)। এর ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবে। আরটিভি/এসআর
দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
আজ শুরু ৫১তম বিশেষ বিসিএসের আবেদন 
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে আগ্রহী ও যোগ্য চিকিৎসকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসি জানিয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ব্যবহারকারী পরিচয় পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।  ৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে হলে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। সহকারী সার্জন পদে আবেদন করতে প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনের জন্য প্রয়োজন বিডিএস বা সমমানের ডিগ্রি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না। নির্ধারিত যোগ্যতা থাকা প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আরটিভি/জেএমএ
আজ শুরু ৫১তম বিশেষ বিসিএসের আবেদন 
একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়।
একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
আরও পড়ুন
সরকারের গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন রাবির ৩ শিক্ষক
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
সামনে এলো শিবিরের ৩ চিঠি, রাকসুর জিএস আম্মারের ‘কুকীর্তি’ ফাঁস
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়