
ঢাকার খিলক্ষেতের ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব-২০২৬ আয়োজন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
উৎসব উদ্বোধন করেন ব্লুমিং সান স্কুলের সভাপতি শিক্ষানুরাগী এ.টি.এম জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইশতিয়াক সাহেব।
আরও উপস্থিত ছিলেন ঢাকা বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত খিলক্ষেতের একমাত্র প্রথম ইংরেজি ভার্সন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম সাইফুল ইসলাম।
এ সময় স্কুলের সব শিক্ষক, অভিভাবক, ও শিক্ষার্থীদের অনুপ্রেরণায়, কাশফুলের ছোঁয়ায় মুখরিত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাসটি। শিক্ষার্থীদের গান, নাচ, কবিতা আবৃত্তি, ছোট্ট নাটিকার মাধ্যমে অনুষ্ঠানটি আলোকিত করে।
আরটিভি/এমএইচজে



