ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে থ্যাংকসগিভিং ছুটির যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ এএম
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ঝড়, ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে ছুটির যাত্রায় ভোগান্তির আশঙ্কা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটি শেষে বাড়ি ফেরার পথে নতুন করে আবহাওয়াজনিত ভোগান্তিতে পড়তে পারেন লাখো যাত্রী। দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, তীব্র বাতাস ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রায় ৪ কোটি ৬০ লাখ মানুষ ঝোড়ো বাতাসের সতর্কতার আওতায় ছিলেন। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৪ থেকে ৯৭ কিলোমিটার পর্যন্ত হতে পারে। গ্রেট লেকস অঞ্চল থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া ও টর্নেডোর আশঙ্কা রয়েছে।

ওয়াইওমিং, সাউথ ডাকোটা ও কলোরাডোতে তুষারপাত ও তীব্র বাতাসে ভোগান্তি দেখা দিয়েছে। শিকাগো, সেন্ট লুইস ও আটলান্টার মতো বড় যাতায়াতকেন্দ্রে রোববার আবহাওয়ার প্রভাব পড়তে পারে। সোমবার (৩০ নভেম্বর) সকালে পূর্ব উপকূলে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে, বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন কয়েক লাখ গ্রাহক। শনিবার (২৮ নভেম্বর) রাতেও মধ্য-আটলান্টিক অঞ্চল ও মিসৌরিতে প্রায় ৬৪ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ
যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া হয়েছে ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক।
দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীতে ইরানের হামলা!
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মার্কিন বাহিনীর ওপর আক্রমণে ইরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। 
ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীতে ইরানের হামলা!
নাম শুনে যাত্রীর হামলা, হাসপাতালে দুই সপ্তাহ পর উবার চালকের মৃত্যু
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় যাত্রীর হামলায় গুরুতর আহত উবার চালক মোহাম্মদ ইউসুফ দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর শনিবার (২৮ নভেম্বর) মারা গেছেন।
নাম শুনে যাত্রীর হামলা, হাসপাতালে দুই সপ্তাহ পর উবার চালকের মৃত্যু
থ্যাংকসগিভিংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রেপ্তার বাবা
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় থ্যাংকসগিভিংয়ের দিন বাড়ির সুইমিংপুলে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
থ্যাংকসগিভিংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রেপ্তার বাবা
আরও পড়ুন
দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ
নাম শুনে যাত্রীর হামলা, হাসপাতালে দুই সপ্তাহ পর উবার চালকের মৃত্যু
থ্যাংকসগিভিংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রেপ্তার বাবা
বিস্ফোরণের পরও পানিতে সিসা বাড়েনি: পরিবেশ সংস্থা