চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ১০:৩৯ পিএম


চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুদিনের চিত্রকর্ম প্রদর্শনী
ছবি : আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের কিংবদন্তি শিল্পী রতিকান্ত পাল, যিনি ঝড়ু পাল নামেই পরিচিত, তার স্মরণে শুরু হয়েছে দুদিনের চিত্রকর্ম প্রদর্শনী। চাঁপাইনববাবগঞ্জ সাধারণ পাঠাগারে শুরু হওয়া এ প্রদর্শনীর আয়োজক চাঁপাইনবাবগঞ্জে রংয়ের ভাষা আর্ট এ্যান্ড ডিজাইন স্কুল। 

শনিবার (১৮ মে) বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ বছর সমাজ সেবায় একুশে প্রদক প্রাপ্ত জিয়াউল হক। ঝড়ুপালের ছেলে শিল্পী গোপাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন  জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, আশরাফুল আম্বিয়া সাগর, সাধারণ পাঠাগারের সম্পাদক আসিক আহমেদ ফারুক, কবি আনিফ রুবেদ, অভিভাবক পরিমল কুমার কুন্ডুসহ অনান্যরা। 

কবি আশরাফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিত্রকর্ম প্রদর্শনীর উদ্যোক্তা, রংয়ের ভাষা স্কুলের পরিচালক জগন্নাথ শাহা। 

প্রদর্শনীতে রংয়ের ভাষা আর্ট এ্যান্ড ডিজাইন স্কুল শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission