দুই ছেলের বাবার সঙ্গে প্রেম করছেন যে অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৪ পিএম


দুই ছেলের বাবার সঙ্গে প্রেম করছেন যে অভিনেত্রী
সুনয়না ইয়েল্লা | ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রজগতের পরিচিত মুখ সুনয়না ইয়েল্লা আবারও শিরোনামে। তবে এ বার কোনও নতুন ছবি বা ওয়েব সিরিজের জন্য নয়, ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনেই ফের আলোচনায় এই অভিনেত্রী। দুই ছেলের বাবার সঙ্গে তার প্রেম নিয়েই এখন নেটমাধ্যমে চলছে তীব্র চর্চা। খবর আনন্দবাজারের।

বিজ্ঞাপন

২০২৪ সালে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে সুনয়না নিজেই জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যেই বাগ্‌দান পর্ব সারিয়ে ফেলেছেন। তবে জীবনসঙ্গীর পরিচয় জানাতে একেবারেই নারাজ ছিলেন। সেই রহস্যই এবার সামনে এলো সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে।

সংযুক্ত আরব আমিরাতের কনটেন্ট ক্রিয়েটর খালিদ আল আমেরি নিজের জন্মদিনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই ছবিতেই খালিদের পাশে দেখা যায় অভিনেত্রী সুনয়নাকে। এটুকুতেই জল্পনা তুঙ্গে- এই খালিদই কি সুনয়নার বাগ্‌দত্ত?

বিজ্ঞাপন

৪২ বছরের খালিদ দুই ছেলের বাবা। ২০০৭ সালে তিনি সালামা মোহামেদকে বিয়ে করেন। ১৭ বছরের দাম্পত্যের পর ২০২৪ সালে তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপরই খালিদের পোস্ট করা একটি রহস্যময় আংটির ছবি নেটাগরিকদের মনে সন্দেহ জাগিয়েছিল- তিনি কি নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন?

অনেকের দাবি, সেই সময়ই সুনয়না তার বাগ্‌দানের খবর জানান, ফলে সময়রেখা মিলিয়ে নেটিজেনদের অনুমান- ২০২৪ সালের জুনেই দুই জনের আংটিবদল হয়ে গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সুনয়নাকে ঘিরে বিতর্ক নতুন নয়। ২০২৩ সালে তার তামিল ছবি রেজিনা মুক্তির আগে অভিনেত্রীকে ‘অপহরণ’ করা হয়েছে বলে খবর ছড়ায়। দু’দিন নিখোঁজ থাকার পর তিনি জানান, সবটাই ছিল প্রচারের স্টান্ট! এতে ক্ষুব্ধ হন অনুরাগীরা, এমনকি কেউ কেউ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও ভাবতে শুরু করেন। পরে সুনয়না ক্ষমা চেয়ে পরিস্থিতি সামলান।

দক্ষিণী সিনেমা থেকে ওটিটি সব জায়গাতেই নিজের জায়গা পাকা করেছেন সুনয়না। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে তালা। তবু নেটমাধ্যমের ছবিগুলো দেখে ভক্তদের ধারণা, দুই ছেলের বাবার সঙ্গেই নাকি প্রেমে পড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission