ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আর ব‍্যবহার হবো না কারো ভনিতার জন্য: ভাবনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
আর ব‍্যবহার হবো না কারো ভনিতার জন্য: ভাবনা। ছবি: ফেসবুক

ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি নৃত্যেও পারদর্শী। সব কিছুই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় শুধু ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ই নয়, এর বাইরে আলোচিত ইস্যু বা ব্যক্তিগত মতামতও জানাতে দেখা যায় তাকে।

এবার এ অভিনেত্রী নতুন বছরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। শুধু তাই নয়, সত্যিকারের আপজন কারা তাও টের পেয়েছেন।

পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পা দিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ভাবনা। সেখানে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

যেখানে ভাবনা লেখেন, আরেকটি নতুন বছর শুরু করছি। আলহামদুলিল্লাহ। ২০২৫ সালে আমি নিজেকে অনেক গাঢ়ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্য, মিথ্যা, আর ভয়ংকররকমের অপমান, মিথ্যা নিউজের জয় জয়কার। এই বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা। অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবু সেই গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মতো মৃত সম্পর্কও টেনে নেওয়ার প্রয়োজন নেই।

image

নতুন বছরে নতুন সিদ্ধান্তের কথা স্মরণ করে আশনা হাবিব ভাবনা বলেন, এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে আমি আমাকে সবার আগে রাখব, আমি আর কোনো মিথ্যার সঙ্গে নেই। আমি আর ব‍্যবহার হবো না কারো ভনিতার জন্যে। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দিব না, যে আপনাকে মূল‍্যায়নই করবে না।

ভাবনার কথায়, আমি আমার ক‍্যারিয়ারে একদম একা একা এই পর্যন্ত এসেছি। আমি আমার অসহায়ত্ব, আমার কষ্ট, আমার সাথে হয়ে যাওয়া অন‍্যায় বিক্রি করতে চাই নাই সবার সামনে। আমি অনেক ধৈর্য্যশীল একটা মানুষ। তাই আমার ধৈর্য্য, চিন্তা আর উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই।

আরও পড়ুন

কারো অনুগ্রহে নয়, নিজের শক্তিতে বাঁচতে চান আশনা হাবিব ভাবনা। তিনি বলেন, আমি জানি সত্যের জয় হবে। আর আমার শিল্পী জীবনে আমার সবচেয়ে বড় শক্তি হলো সত্য। আমি সৎ ও সততার সাথে কাজ করি। আমি শেষে অনুভব করি আমার জন্যে আমিই যথেষ্ট। কারো অনুগ্রহ আমি চাই না।

দর্শকরাই শক্তি জানিয়ে ভাবনা সবশেষ যোগ করেন, আমার দর্শকরাই আমার শক্তি আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্যের সাথে সুন্দরের সাথে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা
ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা
প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েন ভাবনা
নতুন বছর ঘিরে বিশ্বের যত মজার উৎসব