ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মিশা সওদাগরের জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। আটশ’র বেশি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন এক বর্ণাঢ্য অভিনয়জীবন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। ১৯৬৬ সালের ৪ জানুয়ারি পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় অভিনেতা।

মিশা সওদাগরের জন্মদিন উপলক্ষে দেশের একটি বেসরকারি টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘তারকা কথন’। বর্ণাঢ্য আয়োজনে সাজানো এই অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করবেন বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান।

অনুষ্ঠানে মিশা সওদাগরের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও অজানা গল্প তুলে ধরা হবে। জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ, নায়িকা অপু বিশ্বাস এবং বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

উল্লেখ্য, ১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে নায়ক হিসেবে অভিনয়জীবনে প্রবেশ করেন মিশা সওদাগর। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

চলচ্চিত্রাঙ্গনে শাকিব খান–অপু বিশ্বাস জুটির অধিকাংশ সিনেমায় খল চরিত্রে মিশা সওদাগরকে দেখা গেছে। সাম্প্রতিক সময়েও অপু বিশ্বাস অভিনীত একাধিক সিনেমায় তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। অনুষ্ঠানে এই সফল ও বৈচিত্র্যময় চলচ্চিত্রজীবন নিয়েই আলাপ করবেন অতিথিরা।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা।
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
আরও পড়ুন
কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর
আচমকা মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের তিন নায়ক
ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না: মিশা সওদাগর
মানুষ রোজ আমাকে মোটা অর্থ দিয়ে প্রমোট করতে ডাকে: মিশা সওদাগর