ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

‘বউ-শাশুড়ি ঝগড়া মার্কা ভারতীয় নাটক সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
‘বউ-শাশুড়ি ঝগড়া মার্কা ভারতীয় নাটক সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে’। ছবি: সংগৃহীত

আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। এরই মধ্যে বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করে তিনি বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে।

উল্লেখ্য, আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রসঙ্গ তুলে ধরে মৌলবাদী হিন্দু গোষ্ঠী কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশে-বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা।

‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কঠোর অবস্থান নেয়। একই শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি দেয়।

আরও পড়ুন

এদিকে সোমবার বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক চিঠিতে টেলিভিশন চ্যানেলসহ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।

সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনের সীমানা ছাড়িয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়ে পড়ছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এর আগেই প্রযুক্তির অভিনব ব্যবহারের মাধ্যমে বিশ্বমঞ্চে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।
মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’
প্রযোজক সেলিম ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রযোজক সেলিম ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ
আরও পড়ুন
প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
লিভিং থিয়েটারের ভাষায় ‘দোজখের শেষ মেয়েটি’, মঞ্চায়ন ২৮ আগস্ট
কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের আয়োজনে শুরু হচ্ছে পুতুলনাট্য উৎসব
থাইল্যান্ডে আহত অভিনেতা খায়রুল বাসার, সবশেষ যা জানা গেল