ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নব্বই দশকের সেই মডেল রিয়ার দেখা মিলল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
নব্বই দশকের সেই মডেল রিয়ার দেখা মিলল। ছবি: সংগৃহীত

এক যুগেরও বেশি সময় পর দেশে ফিরেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করা রিয়া ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকতেই হঠাৎ বিনোদন অঙ্গন ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি পরিবার নিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।

সম্প্রতি দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন রিয়া। সেখান থেকে গত ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন। দেশে ফেরার পর গত সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে রিয়াকে ঘিরে আয়োজন করা হয় বিশেষ আড্ডার। এতে অংশ নেন রূপচর্চা বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান।

আড্ডার অন্যতম আয়োজক বিপ্লব সাহা গণমাধ্যমকে বলেন, রিয়া এখন আর বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গে যুক্ত নন। পরিবার নিয়ে নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। আমরা যারা তার কাছের মানুষ, সবাই এই সিদ্ধান্তকে সম্মান জানাই। দেশে আসার পর কথা প্রসঙ্গে কাছের কয়েকজনকে নিয়ে একটি আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই এই মিলনমেলা।

তিনি আরও জানান, চলতি সপ্তাহের মধ্যেই পরিবার নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন ফারজানা রিয়া চৌধুরী।

আরও পড়ুন

উল্লেখ্য, ফারজানা রিয়া চৌধুরী ২০০৮ সালে বৈমানিক মিনহাজকে বিয়ে করেন, তবে সেই সংসার বেশিদিন টেকেনি। পরে ২০১৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয়বার বিয়ের পর থেকেই অভিনয় ও মডেলিং থেকে নিজেকে আড়াল করে পারিবারিক জীবনেই মনোযোগ দেন এই জনপ্রিয় মডেল।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
‘মডেল খাল’ কর্মসূচিতে বহুমুখী সম্ভাবনার নতুন দিগন্ত
যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ
আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা থেকে ‘রোল মডেল’ বার কাউন্সিল
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা