ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ব্যাংকের টেবিল থেকে নাটকের ফ্রেমে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম
ব্যাংকের টেবিল থেকে নাটকের ফ্রেমে। ছবি: সংগৃহীত

একদিকে ব্যাংকের নিয়মিত দায়িত্ব, অন্যদিকে নাট্য নির্মাণ-দুই ভিন্ন জগতের মাঝখানে দাঁড়িয়ে নিজের মতো করে পথ তৈরি করেছেন আশরাফ ব্যাকুল। পেশায় তিনি জনতা ব্যাংকের একজন কর্মকর্তা হলেও অফিস সময় শেষ হলেই তার মন পড়ে থাকে গল্প, চরিত্র আর সমাজের না বলা কথাগুলোতে। সামাজিক দায়বদ্ধতা থেকেই নিয়মিত নাটক নির্মাণে যুক্ত হয়েছেন এই নির্মাতা।

শৈশব থেকেই বাংলা নাটক ও সংস্কৃতির প্রতি আলাদা টান ছিল আশরাফ ব্যাকুলের। কলেজজীবনে বন্ধু মিল্টন আহমেদের হাত ধরে মঞ্চনাটকের সঙ্গে তার প্রথম পরিচয়। অন্বেষণ নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে নাটকের ভাষা, দর্শন ও দায়বদ্ধতা সম্পর্কে ধারণা তৈরি হয় তার। পরবর্তীতে টেলিভিশন নাটকের দিকে তাকিয়ে গল্প ও ভাবনার জায়গায় এক ধরনের শূন্যতা অনুভব করেন তিনি, যা তাকে লেখালেখি ও নির্মাণে আরও সক্রিয় করে তোলে।

পরিচালক হিসেবে তার প্রথম নাটক ছিল ‘জোসনার বিয়ে’। এরপর একে একে নির্মাণ করেন ‘বড় মেয়ে’, ‘সুখের সংসার’, ‘দুই বোন’ এবং আলোচিত নাটক ‘কোহিনুর চেয়ারম্যান’। তার নাটকগুলোতে প্রেম বা রোমান্টিকতার চেয়ে পরিবার, দায়িত্ববোধ, সামাজিক টানাপোড়েন এবং মানুষের নৈতিক অবস্থানই বেশি গুরুত্ব পায়।

নতুন বছরের শুরুতে দর্শকদের জন্য একাধিক নতুন কাজ নিয়ে আসছেন আশরাফ ব্যাকুল। ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে ‘মা মনি’, ‘ফুলশয্যা’ এবং বহুল আলোচিত নাটকের সিক্যুয়েল ‘কোহিনুর চেয়ারম্যান-২’। প্রতিটি নাটকেই সমাজের বাস্তব চিত্র সহজ ও সরল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

এর আগে ‘বড় বোন’ ও ‘জোসনার বিয়ে’ নাটকে শিক্ষার্থী ও পরিবারের দায়িত্ববোধের বিষয়টি ফুটে উঠেছে। আসন্ন ‘মা মনি’ নাটকে তুলে ধরা হয়েছে একজন সিঙ্গেল মাদারের সংগ্রামের গল্প, যিনি সমাজের নানা প্রতিকূলতার মধ্যেও অসুস্থ সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। গল্পের আবেগ আরও গভীর করতে এতে গানও ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে ‘কোহিনুর চেয়ারম্যান’ নাটকের মাধ্যমে তিনি সমসাময়িক রাজনৈতিক বাস্তবতার ভেতরে জনকল্যাণমূলক রাজনীতির ধারণা তুলে ধরেছেন। আশরাফ ব্যাকুলের মতে, রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, মানুষের পাশে দাঁড়ানোর দায়ও এর গুরুত্বপূর্ণ অংশ।

মিডিয়াতে কাজ করতে গিয়ে কিছু অস্বস্তির কথাও অকপটে জানান এই নির্মাতা। তার ভাষ্য, গল্পের চেয়ে অনেক সময় জুটি বা তথাকথিত হিরো-হিরোইন ধারণাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অথচ প্রকৃত অর্থে গল্প যিনি বহন করেন, তিনিই হিরো-তিনি নারী হোন বা পুরুষ।

আরও পড়ুন

দর্শকদের উদ্দেশে তার বার্তা স্পষ্ট-ভালো গল্পের নাটক দর্শক যদি বেশি করে দেখেন, তবে নির্মাতারাও মানসম্মত ও মৌলিক কাজ করতে উৎসাহ পাবেন। পরিবর্তন আসে দর্শকের চাওয়ার মাধ্যমেই।

ব্যাংকের টেবিলের ভেতর থেকেও যিনি গল্পকে হাতছাড়া করতে চান না, আশরাফ ব্যাকুল সেই নির্মাতাদের একজন-যাদের বিশ্বাস, জাঁকজমক নয়, শেষ পর্যন্ত গল্পই দর্শককে ধরে রাখে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এর আগেই প্রযুক্তির অভিনব ব্যবহারের মাধ্যমে বিশ্বমঞ্চে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।
মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’
আরও পড়ুন
প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
লিভিং থিয়েটারের ভাষায় ‘দোজখের শেষ মেয়েটি’, মঞ্চায়ন ২৮ আগস্ট
কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের আয়োজনে শুরু হচ্ছে পুতুলনাট্য উৎসব
থাইল্যান্ডে আহত অভিনেতা খায়রুল বাসার, সবশেষ যা জানা গেল