ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এর আগেই প্রযুক্তির অভিনব ব্যবহারের মাধ্যমে বিশ্বমঞ্চে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) ‘রাকা’র প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে নতুন গিনেস রেকর্ড গড়েছে সিনেমাটি।

রেকর্ডটি তৈরির পেছনে রয়েছে সিনেমাটির বিশেষ প্রযুক্তিগত আয়োজন। ‘রাকা’র জন্য একসঙ্গে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়েছে। চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির এই অভিনব প্রয়োগের স্বীকৃতিই পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

সান পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। রেকর্ডের স্বীকৃতি হিসেবে আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদও তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, অ্যাটলির জন্মদিনেই আসে এই বিশ্বরেকর্ডের ঘোষণা। পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি সাদা-কালো ছবি প্রকাশ করেন আল্লু অর্জুন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।

অ্যাটলির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আল্লু অর্জুন বলেন, এমন দূরদর্শী ও দক্ষ পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতে তার সঙ্গে আরও ‘জাদু’ তৈরির অপেক্ষায় আছেন বলেও জানান অভিনেতা।

এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশ করা হয় ‘রাকা’র প্রথম ঝলক। সেখানে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে দেখা যায় অভিনেতাকে। টাক মাথা, রুক্ষ চেহারা এবং মুখের একাংশে নেকড়ের থাবার মতো নকশা সব মিলিয়ে তার লুকে ফুটে ওঠে আদিম ও যোদ্ধাসুলভ আবহ।

সিনেমাটির ঘোষণার সময়ই নির্মাতারা জানিয়েছিলেন, ‘রাকা’র ভিএফএক্স ও মোশন ক্যাপচারের কাজে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদদের যুক্ত করা হয়েছে। সিনেমাটির ভিএফএক্স দলের সঙ্গে আছেন ‘আয়রন ম্যান ২’ ও ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’ এর মতো সিনেমায় কাজ করা ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ের আরও একাধিক প্রযুক্তিবিদ যুক্ত রয়েছেন উচ্চাভিলাষী এই প্রকল্পে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। 
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান
ভক্তদের সঙ্গে যোগাযোগের নতুন মাধ্যম হিসেবে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিইং সালমান খান’ নামের এই চ্যানেলে অভিনয়, শরীরী ভাষা ও তার পর্দার জনপ্রিয় অঙ্গভঙ্গি নিয়ে মজার ছলে নানা বিষয় শেখাচ্ছেন অভিনেতা। শুক্রবার (৯ অক্টোবর) নিজের এই নতুন ডিজিটাল উদ্যোগের ঘোষণা দেন তিনি।  শনিবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চ্যানেলটিতে প্রকাশিত প্রথম ভিডিওতে সালমান খানকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। একটিতে তিনি অভিনয় ও ব্যক্তিত্বের প্রশিক্ষক, অন্যটিতে শিক্ষার্থী। ভিডিওতে প্রশিক্ষকের ভূমিকায় থাকা সালমান অন্য চরিত্রটিকে তার নিজস্ব শরীরী ভাষা, অঙ্গভঙ্গি এবং সংলাপ বলার ধরন রপ্ত করার কৌশল শেখান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে ভক্তদের সেখানে ঘুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন সালমান। লিংকটি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড পর্যন্ত সবকিছু এখানেই পাওয়া যাবে।’ চ্যানেলটি চালুর পরপরই দর্শকদের সাড়া পেতে শুরু করেছেন এই অভিনেতা। ইতোমধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজার। চলচ্চিত্র ও টেলিভিশনের বাইরেও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে ইউটিউবকে বেছে নিচ্ছেন বলিউডের অনেক তারকা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প এবং পর্দার বাইরের নিজস্ব জীবন তুলে ধরতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তারা। বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের মতো তারকাদেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ইউটিউবে তারকাদের নিয়ে রান্নাবিষয়ক ভ্লগ তৈরি করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তার ভিডিওগুলোতে প্রায়ই দেখা যায় রাঁধুনি দিলীপকে। বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে রান্না করা, তাদের সঙ্গে আড্ডা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা গল্প উঠে আসে এসব ভিডিওতে। ২০২৪ সালে যাত্রা শুরু করা ফারাহর চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, পরিবারকে নিয়ে ভ্লগ তৈরি করে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করেছেন অর্চনা পুরান সিংও। স্বামী পরমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান শেঠিকে নিয়ে তার ভিডিওগুলো দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পরে অর্চনার দুই ছেলেও নিজেদের ইউটিউব চ্যানেল চালু করেন এবং সেখানেও সাফল্য পেতে শুরু করেছেন। বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম সঞ্চালনা করছেন সালমান খান। চলচ্চিত্রের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন তিনি। চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে তাকে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। বিভিন্ন কারণে একাধিকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তি। চলতি বছরের মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে দুই দফায় মুক্তির সময়সূচি পরিবর্তন করা হয়। সর্বশেষ স্থগিতের পর এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। আরটিভি/এমএ  
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান
মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজের বার্তা, ‘খেলা শুরু হয়ে গেছে’
দিল্লিতে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত এর বিক্ষোভকারীদের ওপর পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি সরকারকে উদ্দেশ্য করে রাজ লিখেছেন, ‘খেলা শুরু হয়ে গেছে।’  সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?’ এমনকি রসাত্মক ভঙ্গিতে তার অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপ ধার করে বলেন— ‘চিটিং করতা হ্যায় তু’ (তুমি প্রতারণা করছ)। দিল্লির যন্তর মন্তরের এই ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে প্রকাশ রাজ ছাড়াও পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন ও সামাজিক অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব মোদি সরকারের দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জানা গেছে, ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় চালিয়ে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সকালে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে। আরটিভি/এসআর
মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজের বার্তা, ‘খেলা শুরু হয়ে গেছে’
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় এবার রহস্যের সন্ধান চলছে। ঘটনা তদন্তে ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (বিএনএসএস) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছে পুলিশ।
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
আরও পড়ুন
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ফিনিক্স
৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অটাম নাম লেখালেন গিনেসে
চেয়ারের চেয়েও গাড়ি সরু, ঢুকিয়ে রাখা সম্ভব শোবার ঘরে