ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রেমিকের সামনেই প্রেমিকাকে চুমু দিলেন গায়ক, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
প্রেমিকের সামনেই প্রেমিকাকে চুমু দিলেন গায়ক, অতঃপর...। ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি কনসার্টে প্রেমিক বীর পাহাড়িয়ার সামনে প্রেমিকা ও অভিনেত্রী তারা সুতারিয়াকে চুমু দেওয়ার ঘটনায় নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়। সবার সামনে পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ভালোভাবে নেননি বীর। চুম্বন কাণ্ডের পর থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়! যা রূপ নিয়েছে বিচ্ছেদে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনেকটা গোপনীয়তার সঙ্গে দুইজনের সম্পর্কের ইতি টেনেছেন তারা-বীর।

যদিও সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু এখনও জানাননি এই প্রেমিক যুগল।

কনসার্টের কিছু ভিডিওতে দেখা গেছে, তারা সুতারিয়ার হাত ধরে মঞ্চে আসেন এপি। খানিক দূরে দাঁড়িয়ে তারার প্রেমিক বীর পাহাড়িয়া। তার সামনেই তারার সঙ্গে মঞ্চে বারবার ঘনিষ্ঠ হন এপি।

ভিডিও দেখে বোঝা যায়, তা দেখে বিরক্ত বীর। গায়ক এপি এবং তারার চুমুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে নেটিজেনদের একাংশ বলেন, বীর নাকি প্রেমিকাকে এপির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। কারও দাবি, বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না বীর, তা একেবারে স্পষ্ট।

আরও পড়ুন

গত বছরের শুরুর দিকে তারা ও বীরের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্যক্তিগত আউটিংগুলোতে যখন দুইজনকে একসঙ্গে দেখা যায়, তখন থেকে অনুরাগীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছিল পর্দার রসায়ন কি তবে বাস্তবেও রূপ নিল? সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন গত বছরের মার্চ মাসে এক জাঁকজমকপূর্ণ ফ্যাশন ইভেন্টে। র‍্যাম্পে দুইজন একসঙ্গে হাঁটতে ভক্তরা তাঁদের সম্পর্কে বিষয়ে একপ্রকার নিশ্চিত হয়ে যান। তারা ও বীরের সম্পর্কের এক বছর না ঘুরতেই ফাটল ধরেছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
স্ত্রী হত্যায় সাবেক ‘আমেরিকান আইডল’ গায়ক ক্যালেব ফ্লিন দোষী সাব্যস্ত 
গায়ক জুবিন গার্গের অর্থ লোপাটে জড়িত ম্যানেজার, কড়া অবস্থানে আদালত
গায়ক বাদশার বিরুদ্ধে মামলা
ঘুমের মধ্যে গায়কের মৃত্যু, অভিশপ্ত সেই রাতের বর্ণনা স্ত্রীর মুখে