ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গায়ক বাদশার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

স্কুলছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও আপত্তিকর দৃশ্য মিউজিক ভিডিওতে উপস্থাপন করার অভিযোগে ভারতীয় র‌্যাপার বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হরিয়ানার পঞ্চকুলা ও পানিপথ সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়।

বাদশার বিতর্কিত গানের শিরোনাম ‘টিটিরি’। ওই গানের কথায় যৌন ইঙ্গিত ও স্কুলছাত্রীদের ব্যবহারের ধরন সামাজিক অবক্ষয় ও ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করায় আপত্তি তুলে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন।

ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারা ২৯৬ এবং ‘Indecent Representation of Women (Prohibition) Act, 1986’-এর ধারা ৩ ও ৪ অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। হরিয়ানা রাজ্য মহিলা কমিশন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাদশার বিরুদ্ধে সমন জারি করেছে।

আরও পড়ুন



বিতর্কিত গানেরি ভিডিওতে দেখা যায়, একদল ছাত্রী কাঁধ থেকে স্কুলের ব্যাগ নামিয়ে নাচ শুরু করছে। এই দৃশ্যটি ঘিরেই মূল আপত্তির সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে এমন নাচ ছোট শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা পাঠাবে।

এ গানের বিরুদ্ধে মহিলা কমিশন ছাড়াও পঞ্চকুলার অভয় চৌধুরী নামে এক ব্যক্তি বাদশার বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, ভিডিওতে স্কুলছাত্রীদের উপস্থাপনা কুরুচিপূর্ণ।

‘টিটিরি’ বিতর্কিত গান নিয়ে ভারতের সাংস্কৃতিক ও সামাজিক মহলে বইছে সমালোচনার ঝড়। একাধিক এফআইআর হওয়ায় আইনি জটিলতা বাদশাহ। আগামী ১৬ মার্চ এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ফের নামঞ্জুর হলো এমপি গাজী নজরুলের জামিন
এক হত্যাকাণ্ড, দুই মামলা; দ্বৈত বিচার নিয়ে তুমুল বিতর্ক
কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে মারধর, থানায় মামলা